Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হু হু করে ছুটছে ট্রেন, বাইরে ঝুলছে মোবাইল চোর! টিটাগড়ের ঘটনায় আতঙ্কিত যাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের মধ্যে যাত্রীদের মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল ছিনতাইবাজ (Mobile thief)। মার খাওয়ার ভয়ে চলন্ত ট্রেন (train) থেকেই ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করে সে। কিন্তু শেষমেশ পালানো তো হলই না, বরং চলন্ত ট্রেনের হাতল ধরে ঝুল

হু হু করে ছুটছে ট্রেন, বাইরে ঝুলছে মোবাইল চোর! টিটাগড়ের ঘটনায় আতঙ্কিত যাত্রীরা

শেষ আপডেট: 16 July 2022 03:35

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের মধ্যে যাত্রীদের মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল ছিনতাইবাজ (Mobile thief)। মার খাওয়ার ভয়ে চলন্ত ট্রেন (train) থেকেই ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করে সে। কিন্তু শেষমেশ পালানো তো হলই না, বরং চলন্ত ট্রেনের হাতল ধরে ঝুলতে ঝুলতেই বেশ খানিকটা পথ যেতে হল তাকে।

ঘটনার ভিডিও যাত্রীদের মধ্যেই কেউ ক্যামেরাবন্দি করে রাখেন। পরে তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেই ছবি এবং ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের যাত্রী সুরক্ষা নিয়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে টিটাগড়-ব্যরাকপুর লাইনের আপ শান্তিপুর লোকালে।

প্রাথমিকভাবে দেখা যায়, চলন্ত ট্রেনের হাতল ধরে কোনওমতে ঝুলতে ঝুলতে যাচ্ছে এক যুবক। কিছু পরে জানা যায়, আসলে যাত্রীদের মোবাইল চুরি করে পালাচ্ছিল সে। পালানোর উদ্দেশ্যেই টেন থেকে ঝাঁপ দিলেও হাতল ধরে জুলিতে থাকে সে। যদিও ঐভাবে বেশ কিছুটা যাওয়ার পর রেললাইনের পাশে ঝাঁপ মেরে নেমে যায় সে।

গোটা ঘটনায় অত্যন্ত আতঙ্কিত নিত্যযাত্রীরা। রেখে কি যাত্রীদের আদৌ কোনও সুরক্ষা রয়েছে- সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

কলকাতা কচ্ছপ পাচারের করিডোর? ধর্মতলায় আটক দুই, স্যুটকেসে ৫০০ কাছিম


```