Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একটা দাঁত লাখ টাকা, পাচার করতে গিয়ে পাকড়াও ৩

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি :  রয়্যাল বেঙ্গল টাইগার বলে কথা।  তার একেকটা দাঁতের দামই নাকি এক লাখ টাকা। এমনই দুটি দাঁত-সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করল বন দফতরের টাস্ক ফোর্স।  গোপন সূত্রে খবর পেয়ে ডুয়ার্সের চালসায় অভিযান চালানো হয়। ভুটান থেকে ন

একটা দাঁত লাখ টাকা, পাচার করতে গিয়ে পাকড়াও ৩

শেষ আপডেট: 11 July 2018 07:57

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি :  রয়্যাল বেঙ্গল টাইগার বলে কথা।  তার একেকটা দাঁতের দামই নাকি এক লাখ টাকা। এমনই দুটি দাঁত-সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করল বন দফতরের টাস্ক ফোর্স।  গোপন সূত্রে খবর পেয়ে ডুয়ার্সের চালসায় অভিযান চালানো হয়। ভুটান থেকে নেপালে পাচারের পথে উদ্ধার  করা  হয় ওই  দাঁত। ধৃতদের মধ্যে একজন মহিলা। সবাই  ডুয়ার্সের চা বলয়ের বাসিন্দা। টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানান, এক একটা দাঁত এক লক্ষ টাকায় কিনে নেপালে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা।  ধৃত  শ্যামকুমার তাঁতি লুকসানের বাসিন্দা। নয়া শাইলি চা বাগানের বাসিন্দা দীপককুমার মাহালী এবং রায়না খাতুন বানারহাটের তোতাপাড়া চা বাগানের বাসিন্দা। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

```