বাঘের দেখা মিলল নেওড়া ভ্যালির জঙ্গলে
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: রাজ্যের বন্যপ্রাণের জন্য বড় খবর তো বটেই, রাজ্যের পর্যটনের জন্যও সুখবর। নেওড়া ভ্যালির জঙ্গলে ফের বাঘের দেখা পাওয়ার খবর মিলল ইংরেজি বছরের প্রথম দিনই।
লাভা থেকে কিছুটা উপরের দিকে বনের মধ্যে পেতে রাখা ট্র্যাপ ক্য
শেষ আপডেট: 1 January 2020 11:10
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: রাজ্যের বন্যপ্রাণের জন্য বড় খবর তো বটেই, রাজ্যের পর্যটনের জন্যও সুখবর। নেওড়া ভ্যালির জঙ্গলে ফের বাঘের দেখা পাওয়ার খবর মিলল ইংরেজি বছরের প্রথম দিনই।
লাভা থেকে কিছুটা উপরের দিকে বনের মধ্যে পেতে রাখা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বিশাল একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। সেই ছবি পরীক্ষা করে বন দফতরের বিশেষজ্ঞদের ধারনা, ছবিটি একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের।
২০১৭ সালের ২৭ ডিসেম্বর প্রথম নেওড়ার জঙ্গলে বন দফতরের পাতা ক্যামেরায় ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। ২০১৮ সালেও ক্যামেরা বন্দি হয়েছে কালো-হলুদ ডোরাকাটা প্রাণীটি। কিন্তু গত বছর জঙ্গল জুড়ে নজরদারি বাড়ালেও দেখা মেলেনি বাঘের। বছর শেষে বাঘটি ধরা পড়ে ক্যামেরায়, বাঘের উপস্থিতি জানানো হয় নতুন বছরের প্রথম দিনে। বাঘের দেখা পাওয়ায় উচ্ছ্বসিত বনাধিকারিকরা।

বাঘের সন্ধান পাওয়ার পরে এই এলাকায় ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। বাড়ানো হচ্ছে নজরদারিও। একথা জানিয়েছেন বনাধিকারিক নিশা গোস্বামী।
চোরাশিকারীদদের দৌরাত্ম্যে সারা দেশে বাঘের সংখ্যা কমতে কমতে তলানিতে ঠেকে যাওয়ার পরে বাঘ রক্ষা করতে উদ্যোগী হয় সরকার। শুধু আইন করে নয়, কড়া নজরদারি করে বাঘের চোরাশিকার বন্ধ করে ফেলা হয়।
যেসব জায়গা দিয়ে বাঘের ছাল ও অন্য অঙ্গপ্রত্যঙ্গ পাচার করা হত সেইসব জায়গাতেও নজরদারি কড়া করা হয়। তাই বারবারই পাচার করার চেষ্টা ব্যর্থ হয়ে যেতে থাকে। ধরা পড়ে বহু পাচারকারী, তাতেও বাঘশিকার অনেকটাই নিয়ন্ত্রণে আসে। সারা দেশে ধীরে ধীরে বাড়তে থাকে বাঘের সংখ্যা।
এরাজ্যে কিছুদিন আগে পশ্চিমের জঙ্গলমহলে দেখা পাওয়া যায় একটি বাঘের। যদিও নতুন করে সেই বাঘের আর দেখা মেলেনি। নেওড়া ভ্যালিতে বাঘ থাকলে সেখানে পর্যটকের সংখ্যাও বাড়বে বলে আশা। তাতে আয়ও বাড়বে সরকারের।