Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Tiger Attack: সুন্দরবনের খাঁড়িতে মৎস্যজীবীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল বাঘ! কাঁকড়া ধরতে গিয়েই বিপত্তি

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের (Sundarbans) নদী খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে মহাবিপদে পড়লেন এক মৎস্যজীবী। তাঁকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ (Tiger Attack)। আক্রান্ত মৎস্যজীবীর নাম কৃষ্ণপদ মণ্ডল। ৫১ বছরের ওই মৎস্যজীবীর বাড়ি সাতজে

Tiger Attack: সুন্দরবনের খাঁড়িতে মৎস্যজীবীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল বাঘ! কাঁকড়া ধরতে গিয়েই বিপত্তি

শেষ আপডেট: 2 May 2022 15:05

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের (Sundarbans) নদী খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে মহাবিপদে পড়লেন এক মৎস্যজীবী। তাঁকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ (Tiger Attack)। আক্রান্ত মৎস্যজীবীর নাম কৃষ্ণপদ মণ্ডল। ৫১ বছরের ওই মৎস্যজীবীর বাড়ি সাতজেলিয়া ১০ নম্বর এলাকায়।

আরও পড়ুন: কলেজছাত্রীকে কুপিয়ে খুন! ভরসন্ধ্যায় রক্তারক্তি কাণ্ড বহরমপুরে

সোমবার সকালে সুন্দরবনের ঝিলা জঙ্গলের কাছে তিন সঙ্গীর সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন কৃষ্ণপদ। সেই সময় নদীতে ভাটা চলছিল। সরু নদী খাঁড়ির মধ্যে নৌকা দাঁড় করিয়ে জোয়ার আসার অপেক্ষা করছিলেন তাঁরা। সঙ্গে কাঁকড়া ধরার প্রস্তুতি চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় সুন্দরবনের গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ। আচমকা তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। কৃষ্ণপদকে থাবা মেরে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যায় বাঘটি। তাঁরা বাঘটিকে ধাওয়া করেন। কিন্তু কৃষ্ণপদর দেহ তাঁরা খুঁজে পাননি। অবশেষে স্থানীয় মৎস্যজীবীরা এসে খবর দেয় ঝিলার বন দফতরের অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা। তাঁরাও ওই মৎস্যজীবীর দেহ উদ্ধার করতে পারেনি। 

সুন্দরবনের নদীতে এখন আপাতত মাছ, কাঁকড়া ধরার উপর প্রশাসনিকভাবে নিষেধাজ্ঞা জারি করা আছে। আর সেই নিষেধাজ্ঞা ভেঙে বেআইনিভাবে জঙ্গলে ঢুকে পড়ছেন মৎস্যজীবীরা। এর ফলে অহরহ ঘটছে এমন দুর্ভাগ্যজনক ঘটনা।


```