Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বনগাঁয় স্কুটি থেকে নামিয়ে তরুণীর গায়ে কেরোসিন, গ্রেফতার ৩ অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্কুটি করে বাড়ি ফেরার সময় এক তরুণীর (young woman) উপর চড়াও হল তিন যুবক। অভিযোগ, স্কুটি থেকে নামিয়ে তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়। কোনওমতে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন তিনি। এই ঘটনার কথা জানাজানি হতেই

বনগাঁয় স্কুটি থেকে নামিয়ে তরুণীর গায়ে কেরোসিন, গ্রেফতার ৩ অভিযুক্ত

শেষ আপডেট: 10 April 2023 07:05

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্কুটি করে বাড়ি ফেরার সময় এক তরুণীর (young woman) উপর চড়াও হল তিন যুবক। অভিযোগ, স্কুটি থেকে নামিয়ে তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়। কোনওমতে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন তিনি। এই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়েছে বনগাঁর (Bangaon) রামকৃষ্ণ পল্লীতে।

পুলিশসূত্রে জানা গেছে, রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা ওই তরুণী রবিবার রাতে বনগাঁ শহর থেকে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনজন যুবক মুখ ঢেকে ওই তরুণীর উপর চড়াও হয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়। কোনক্রমে সেখান থেকে পালিয়ে বনগাঁ থানায় এসে অভিযোগ জানান তিনি।

ওই তরুণীর অভিযোগ, কয়েক দিন ধরে তাঁকে ফলো করছিলেন এলাকারই এক যুবক। রবিবার রাতে আরও দুজনকে নিয়ে সেই এই ঘটনা ঘটায়। তরুণী বলেন, “আমার রেজিস্ট্রি বিয়ে হয়েছে। তাও ওই যুবক উত্যক্ত করছিল আমাকে। রাস্তায় আমার গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারতে চেয়েছিল।”

এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ওই তরুণী। তাঁর অভিযোগ পেয়েই অভিযুক্তদের গ্রেফতার (accused arrested) করেছে পুলিশ। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন ওই তরুণী। ৩ অভিযুক্তকে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হচ্ছে।

৪০ কোটি তুলেছিলেন অয়ন শীল, কিন্তু একা নেননি, ইডির কাছে কী কী ফাঁস করলেন?


```