Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধূলিয়ানে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন পড়ুয়া, স্কুল থেকে ঘুরতে বেরিয়েছিল

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্কুল ছুটি দেখে ঘুরতে বেরিয়েছিল তিন বন্ধু। গঙ্গায় স্নান করতে গিয়েই ঘটে বিপত্তি। নদীতে তলিয়ে যায় তিনজনেই (Three Student Drown)। একজনকে কোনও ক্রমে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও দু'জন জলের তোড়ে ভেসে গিয়েছে। ম

ধূলিয়ানে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন পড়ুয়া, স্কুল থেকে ঘুরতে বেরিয়েছিল

শেষ আপডেট: 25 July 2023 10:43

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্কুল ছুটি দেখে ঘুরতে বেরিয়েছিল তিন বন্ধু। গঙ্গায় স্নান করতে গিয়েই ঘটে বিপত্তি। নদীতে তলিয়ে যায় তিনজনেই (Three Student Drown)। একজনকে কোনও ক্রমে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও দু'জন জলের তোড়ে ভেসে গিয়েছে। মঙ্গলবার দুপুরের এমনই দুর্ঘটনা ঘটেছে ধূলিয়ানের (Dhuliyan) কাঞ্চনতলা গঙ্গার ঘাটে।

(Three Student Drown) নিখোঁজ দুই ছাত্রের নাম রোহান শেখ (১২) এবং মোজাহিদ শেখ (১৩)। দু'জনের বাড়ি সামশেরগঞ্জের হিজলতলা গ্রামে। তারা কাঞ্চনতলা জেডিজে ইন্সটিটিউশনের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীরা জানিয়েছেন, ভোটের জন্য বেশ কিছুদিন ধরেই বন্ধ রয়েছে স্কুল। কেন্দ্রীয়বাহিনী থাকায় এখন বেশ কয়েকটি গ্রামে স্কুল খোলেনি। সামশেরগঞ্জের কাঞ্চনতলা জেডিজে ইন্সটিটিউশন এখনও বন্ধ রয়েছে। তবে স্কুল বন্ধ থাকার খবর রোহান, মোজাহিদের মতো বেশ কয়েকজন ছাত্র জানত না। মঙ্গলবার তাই স্কুলে এসেছিল তারা। কিন্তু স্কুল বন্ধ দেখে বাড়ি না ফিরে কাছের গঙ্গার ঘাটে ঘুরতে যায় তারা। সেখানে কিছুক্ষণ খেলাধুলো করার পর স্নান করার জন্য গঙ্গায় নামে। নদীতে স্রোত থাকায় তিন ছাত্রই তলিয়ে যায়। সহপাঠীদের চিৎকারে ঘাটে থাকা এক মাঝি ওই তিন ছাত্রকে বাঁচাতে তৎপর হন। নাজিম শেখ নামে এক ছাত্রকে তিনি জীবিত উদ্ধার করতে পারলেও রোহান ও মোজাহিদকে উদ্ধার করতে পারেননি।

স্থানীয়রা পুলিশকে ডেকে পাঠায়। খবর পেয়ে বাহিনী নিয়ে ঘাটে যায় পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসে ধূলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম। নিখোঁজ ছাত্রদের খোঁজে তল্লাশি চলছে। তাদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। দু'জনকে উদ্ধার করতে ডুবুরি নামিয়েছে পুলিশ।

আরও পড়ুন: দুর্গাপুজোর মাঠ দখল নিয়ে হাওড়ায় বোমাবাজি, প্রোমোটার গ্রামবাসীদের সংঘর্ষে আহত ৯


```