
শেষ আপডেট: 4 May 2023 11:51
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ভাগীরথী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল তিন কিশোর (Three School Girl Drown)। বৃহস্পতিবার নদী থেকে এক কিশোরের দেহ উদ্ধার করা হল। বাকি দু'জনের খোঁজে জোরদার তল্লাশি চলছে। একরাশ উৎকণ্ঠা নিয়ে আত্মীয় ও পরিজনেরা ভিড় জমিয়েছেন কালীগঞ্জ (Kaliaganj) থানার ফরিদপুর হরিণডাঙা ঘাটে।
বুধবার বিকালে তিন বন্ধু মহিদুল শেখ (১৮), ইজামুল শেখ (১৭) ও ওমর আলি শেখ (১৮) একসঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নামে। এরপরেই তাঁরা তলিয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে সন্ধে থেকেই উদ্ধার কাজে শুরু করে পুলিশ। বৃহস্পতিবার সকালে উদ্ধারকার্য চালানোর সময় ওমর আলি নামে ওই কিশোরের দেহ উদ্ধার হয়। নিখোঁজ আরও দুই কিশোরের খোঁজে তল্লাশি চালাচ্ছে কালীগঞ্জ থানা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
শনিবার গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক নাবালক। বাঁচাতে গিয়ে তার বন্ধু তলিয়ে যাচ্ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে। ঘটনাটি ঘটে শিবপুর গঙ্গার ঘাটে। তার দু’দিন আগেই বীরভূমে কোপাই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুই স্কুল পড়ুয়া। গ্রামবাসী ও পুলিশি তৎপরতায় ঘটনার প্রায় দু’ঘন্টা পর জল থেকে উদ্ধার করা হয় তাদের নিথর দেহ। বোলপুরের প্রফেসর কলোনির বাসিন্দা ছিল তারা।
সেনাছাউনির পাশেই ‘আরাম’ মিলত মহিলাদের কাছে, কোরীয় যুদ্ধের সে ক্ষত আজও সারেনি