Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন টাকায় রসগোল্লা! মূল্যবৃদ্ধির বাজারে মিষ্টিপ্রেমীদের মুখে হাসি ফোটাচ্ছেন হাওড়ার তপন

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: তিন টাকায় গরম গরম রসগোল্লা (Three Rupees Rasogolla)! কী অবাক হলেন? মূল্যবৃদ্ধির বাজারে এটাও সম্ভব? মিষ্টিপ্রেমীদের মুখে এই বাজারেও হাসি ফোটালেন হাওড়ার (Howrah) বাগনানের তপন সামন্ত! সোমবার ছিল বিশ্ব রসগোল্লা দ

তিন টাকায় রসগোল্লা! মূল্যবৃদ্ধির বাজারে মিষ্টিপ্রেমীদের মুখে হাসি ফোটাচ্ছেন হাওড়ার তপন

শেষ আপডেট: 14 November 2022 18:11

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: তিন টাকায় গরম গরম রসগোল্লা (Three Rupees Rasogolla)! কী অবাক হলেন? মূল্যবৃদ্ধির বাজারে এটাও সম্ভব? মিষ্টিপ্রেমীদের মুখে এই বাজারেও হাসি ফোটালেন হাওড়ার (Howrah) বাগনানের তপন সামন্ত!

সোমবার ছিল বিশ্ব রসগোল্লা দিবস। এদিন সকাল থেকেই বাগনানের হরিনারায়ণপুর বাজারের তপনবাবুর মিষ্টির দোকানের বাইরে পড়েছিল লম্বা লাইন। কেন? তপন ময়রার দোকানে মেলে তিন টাকার রসগোল্লা। শুধু রসগোল্লাই নয়, পান্তুয়া, ল্যাংচাও থাকে সেখানে। সবকিছুর দাম একই।

দুধ, চিনির দাম বাড়ায় মিষ্টির দাম বেড়েছে অনেকগুণ।সেখানে দাঁড়িয়ে এখনও এই দামে মিষ্টি বিক্রি করে লাভ হয়? তপনবাবুর ছোট্ট উত্তর, 'হ্যাঁ মোটামুটি হয়'! কীভাবে সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, "এই দোকানে আমি কারিগর, একাই সেলসম্যান। একাই সমস্ত দিক সামলাই। তাই বাড়তি খরচ নেই। সেখান থেকেই উঠে আসে লাভের পরিমাণ।"

দীর্ঘদিনের দোকান তপনবাবুর। সন্ধে হলেই প্রতিদিন ভিড় বাড়ে মিষ্টিপ্রেমীদের। কম দামে ভালে মিষ্টি খেতে এদিনও ভিড় ছিল যথেষ্টই।

কাঁচা বাদাম এবার রসগোল্লাতেও! তাতেই মাত বাঙালির মিষ্টি দিবস


```