
শেষ আপডেট: 13 October 2019 18:30
সন্তোষ, কালীচরণ ও বিনয়ের পরিবার থানায় নিখোঁজ ডায়রি করে গতকাল বিকেলে। স্থানীয়রাই জানান, ওই খাদানের সামনে তিনজনের কিছু জিনিসপত্র পড়ে রয়েছে। তার থেকেই অনুমান করা হয় তিনজনেই কয়লা তুলতে খাদানে নেমেছিলেন। কিন্তু বিষাক্ত গ্যাসের কারণে আর উঠে আসতে পারেননি।

নিরাপত্তাবিধির পরোয়া না করে অবৈধ খাদানে কয়লা কাটে চোরেরা, তাতে লাগোয়া জনপদের বিপদ বাড়ে। ধস নামে, বাড়িতে ফাটল ধরে, মাটি ফুঁড়ে আগুন ওঠে। তাই এই ধরনের খাদান বৈধ করা অসম্ভব। রানিগঞ্জ, কুলটি, জামুড়িয়া, পাণ্ডবেশ্বরের মতো খনি এলাকার বাসিন্দাদের বরাবরের অভিযোগ, স্থানীয় কিছু মাফিয়া এই কয়লা পাচার নিয়ন্ত্রণ করে। সব দেখেও ব্যবস্থা নেয় না পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, অবৈধ কয়লা পুড়িয়ে তা বস্তাবন্দি করে জ্বালানির কাজে ব্যবহারের জন্য বিক্রি করা হয়। সেই কয়লা পোড়ানোর জেরে দূষণে নাজেহাল হতে হয়। পুলিশকে অনেক বার বলেও কিছু হচ্ছে না।
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা...
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96/