Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালগাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মারা গেল মা হাতি, চাকায় পিষে ভয়াবহ মৃত্যু দুই শাবকেরও

মালগাড়ির ধাক্কায় লাইন থেকে ৫০ মিটার দূরে ছিটকে পড়ে মৃত্যু হল মা হাতির। লোহার চাকায় পিষে মৃত্যু হয়েছে দুই শাবকেরও। তিনটি হাতির মৃত্যুর কারণে বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার-শিলিগুড়ি রুটের ট্রেন চলাচল। আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া এলাকায় এই ঘটনা ঘটে।

মালগাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মারা গেল মা হাতি, চাকায় পিষে ভয়াবহ মৃত্যু দুই শাবকেরও

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 27 November 2023 13:58

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: মালগাড়ির ধাক্কায় লাইন থেকে ৫০ মিটার দূরে ছিটকে পড়ে মৃত্যু হল মা হাতির। লোহার চাকায় পিষে মৃত্যু হয়েছে দুই শাবকেরও। তিনটি হাতির মৃত্যুর কারণে বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার-শিলিগুড়ি রুটের ট্রেন চলাচল। আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া এলাকায় এই ঘটনা ঘটে।

সোমবার সকালে রেল লাইনের মধ্যে দুটি হাতি শাবকের দলাপাকানো দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। লোহার পাতে নাড়িভুঁড়ি বেরিয়ে থাকা অবস্থায় মেলে এক শাবকের দেহ। অন্যজনের দেহ আটকে ছিল মালগাড়ির চাকার তলায়। তাদের মাথা ও পা থেঁতলে গিয়েছে। 

রেল সূত্রে খবর, সোমবার সকালে ৭.২৫ মিনিট নাগাদ ওই এলাকা দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। তাঁদের অনুমান সেই সময়, মায়ের সঙ্গে দুই শাবক রেল লাইন পেরতে গিয়ে এই বিপত্তি ঘটেছে।

এই ঘটনা সামনে আসার পর থেকে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেও ট্রেনের ধাক্কায় একাধিক হাতির মৃত্যু হয়েছে। প্রায়ই রেললাইন পেরতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে হাতিরা। এমন দুর্ঘটনা এড়াতে রেলমন্ত্রক জঙ্গল ও রেলপথের দু'ধার দিয়ে সেন্সরযুক্ত অপটিক্যাল ফাইবার বসানোর সিদ্ধান্ত নেয়। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া রেল ট্র্যাকগুলিতেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে দুপাশে ১০ মিটারের মধ্যে হাতি থাকলে রেলের চালকের কাছে সিগন্যাল চলে যাবে। 

এই ভাবেই দু'বছর ধরে বহু দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করেছে রেল। গত ১০ অগস্ট ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক অন্তঃসত্ত্বা হাতির। তারপরেও এমন ঘটনা ঘটল কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও রেল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


```