Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনা নিয়ে পালানোর সময় পুলিশকে গুলি! চুঁচুড়ায় ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত তিন

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ডাকাতি করতে এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর সময় ধরা পড়েছিল বিহারের ডাকাত দল (robbery incident)। সোমবার চুঁচুড়া (Chunchura) আদালতের ফার্স্টট্রাক কোর্টের বিচারক শিবশঙ্কর ঘোষ

সোনা নিয়ে পালানোর সময় পুলিশকে গুলি! চুঁচুড়ায় ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত তিন

শেষ আপডেট: 17 July 2023 13:47

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ডাকাতি করতে এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর সময় ধরা পড়েছিল বিহারের ডাকাত দল (robbery incident)। সোমবার চুঁচুড়া (Chunchura) আদালতের ফার্স্টট্রাক কোর্টের বিচারক শিবশঙ্কর ঘোষ অভিযুক্তদের দোষী সাব্যস্ত (Three convicted) করেন। আগামীকাল সাজা ঘোষণা।

এদিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল চুঁচুড়া আদালত চত্বর। তিন অভিযুক্তকে কড়া পুলিশি পাহারায় আদালতে আনা হয়। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারে বেসরকারী স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি হয়। ডাকাতির খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ও গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছয়। ঘিরে ফেলে গোটা এলাকা। সোনা নিয়ে পালানোর সময় বাধার মুখে পরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে তারা। পুলিশও পাল্টা জবাব দেয়। এরপর চন্দননগর থেকে দুই দুষ্কৃতীকে অস্ত্র- সহ গ্রেফতার করে। নাকা চেকিং শুরু হয় বিভিন্ন জায়গায়। চুঁচুড়া তুলোপট্টি ঘাটের কাছে এক দুষ্কৃতীকে পালানোর সময় ধরে ফেলে চুঁচুড়া থানার পুলিশ। সেখানেও গুলি চলে। এক দুষ্কৃতী পালিয়ে যায়।

জানা যায়, বিট্টু কুমার ওরফে করন, গুড্ডু কুমার ওরফে ধর্মেন্দ্র এবং বিট্টু কুমার ওরফে ছোট্টু বিহারের সোনপুর সেখপুরা ও বৈশালী জেলার বাসিন্দা। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ডাকাতির অভিযোগ রয়েছে। মূলত স্বর্ণ ঋণ সংস্থায় ডাকাতি করত এই গ্যাং। পুলিশ জানায়, চন্দননগরে ডাকাতির আগেও সিঙ্গুরে ঘর ভাড়া নিয়েছিল তারা। চন্দননগরে রেইকিও করে একাধিকবার।

সিঙ্গুরের ওই বাড়িতে হানা দিয়ে একটি ডায়রি উদ্ধার করে পুলিশ। তাতে অনেক তথ্য মেলে। ডাকাতরা (Three convicted) পোর্টেবল জ্যামার ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিটেক্টর ব্যবহার করায় ঘটনার সময় যোগাযোগে সমস্যা হয়েছিল পুলিশের। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন অতনু মাঝি। জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত ধরেছিলেন তিনি।

হুগলি জেলা আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী বলেন, “তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাদের দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার সাজা ঘোষণা করা হবে।”

শুভেন্দুকে লোকসভায় ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখন! ভগবানপুরে আলোড়ন


```