Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

জামিনে ছাড়া পেয়ে মামলা তোলার হুমকি, আতঙ্কে আত্মঘাতী ধর্ষিতা কিশোরী

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণে অভিযুক্ত দু’জনের ক্রমাগত হুমকিতে আত্মঘাতী হল এক আদিবাসী নাবালিকা। অভিযোগ তেমনই। সোমবার সকালে ওই নাবালিকাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। হুমকির কথা জানাজানি হয় সন্ধ্যারাতে, আত্মঘাতী নাবালিকার ভাইয়ের কাছ থেকে। পুলিশ

জামিনে ছাড়া পেয়ে মামলা তোলার হুমকি, আতঙ্কে আত্মঘাতী ধর্ষিতা কিশোরী

শেষ আপডেট: 28 January 2020 07:26

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণে অভিযুক্ত দু’জনের ক্রমাগত হুমকিতে আত্মঘাতী হল এক আদিবাসী নাবালিকা। অভিযোগ তেমনই। সোমবার সকালে ওই নাবালিকাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। হুমকির কথা জানাজানি হয় সন্ধ্যারাতে, আত্মঘাতী নাবালিকার ভাইয়ের কাছ থেকে। পুলিশ ও বাড়ির লোকের বয়ান অনুযায়ী, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে একদিন বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। তখন দুই ব্যক্তি তাকে তুলে পাশের ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে আরও তিনজন তাদের সঙ্গে যোগ দেয়। পরে গুরুতর অসুস্থ ওই কিশোরীকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও পরে সিউড়িতে স্থানান্তরিত করা হয়। সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগেই বাড়ির লোকজন তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে চলে আসে। ঘটনার কথা মহম্মদবাজার থানার পুলিশ জানতে পেরে নাবালিকার বাড়িতে হাজির হয়। তাকে নিয়ে গিয়ে ফের সিউড়ি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার পরীক্ষা করা হয়, একই সঙ্গে চিকিৎসাও হয়। হাসপাতালেই আইনি সহায়তা কেন্দ্র থেকে কর্মীরা এসে নাবালিকার বয়ান রেকর্ড করেন এবং তার ভিত্তিতে থানায় অভিযোগও করা হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ করে প্রথমে চার জনকে গ্রেফতার করে। পরে আরও এক জনকে গ্রেফতার করে। ধৃত পাঁচ জনের মধ্যে দু’জন নাবালক হওয়ায় জুভেনাইল কোর্ট থেকে তারা জামিন পেয়ে যায়। সোমবার রামপুরহাট আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল নাবালিকার। তার বাবা এজন্য টাকা তুলতে গিয়েছিলেন। তিনি বাড়িতে ফিরে শোনেন মেয়ের আত্মঘাতী হওয়ার কথা। ওই নাবালিকাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পরে তাঁর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পরে ওই নাবালিকার ছ’বছরের ভাই জানায় যে তার দিদিকে ‘ওই দু’জন ছেলে’ ফোনে ‘হুমকি’ দিচ্ছিল। ছ’বছরের শিশু কী ভাবে সে’কথা বুঝল তা নিয়ে প্রশ্ন রয়েছে। এখনও অবশ্য এ ব্যাপারে থানায় কোনও রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। মৃতার বাবা ও তার পরিবার মৌখিক ভাবে জানিয়েছেন যে জামিনে মুক্ত হওয়া ওই দুই অভিযুক্তের হুমকির জেরেই তাদের মেয়ে আত্মঘাতী হয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য তারা হুমকি দিচ্ছিল বলে জানা গেছে। মৃতার পরিবারের লোকজন জানিয়েছেন যে আজ অথবা আগামী কাল তারা এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। মহম্মদবাজার থানার পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। বাড়ির লোক অভিযোগ করলে ফের ওই দুই নাবালককে পুলিশ গ্রেফতার করতে পারে।

```