Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একদিনে তিন কোটি! থ্রেডস কি সত্যিই 'থ্রেট' হয়ে উঠছে টুইটারের? সুবিধা দেখে খুশি গ্রাহকরা

দ্য ওয়াল ব্যুরো: এখনও গোটা একটা দিন কাটল না মেটার থ্রেডস (Threads) অ্যাপ লঞ্চ হওয়ার। এর মধ্যেই ৩ কোটিরও বেশি গ্রাহক সাইন ইন করেছেন নতুন এই মাইক্রোব্লগিং সাইটে! টুইটারের বাজার থ্রেডসের ধাক্কায় ম্লান হবে কিনা (Threat to Twitter), এই নিয়ে চর্

একদিনে তিন কোটি! থ্রেডস কি সত্যিই 'থ্রেট' হয়ে উঠছে টুইটারের? সুবিধা দেখে খুশি গ্রাহকরা

শেষ আপডেট: 7 July 2023 05:01

দ্য ওয়াল ব্যুরো: এখনও গোটা একটা দিন কাটল না মেটার থ্রেডস (Threads) অ্যাপ লঞ্চ হওয়ার। এর মধ্যেই ৩ কোটিরও বেশি গ্রাহক সাইন ইন করেছেন নতুন এই মাইক্রোব্লগিং সাইটে! টুইটারের বাজার থ্রেডসের ধাক্কায় ম্লান হবে কিনা (Threat to Twitter), এই নিয়ে চর্চা চলছিল গত কয়েক দিন ধরেই। তবে বাস্তবে যে এতটা জনপ্রিয় হয়ে উঠবে মেটা থ্রেডস, তা আন্দাজ করেননি অনেকেই।

বস্তুত, টুইটারকে চ্যালেঞ্জ দিতে বাজারে এর আগেও আরও নানা অ্যাপ এসেছে। কোনওটাই তেমন টেকেনি। তবে থ্রেডস তার ব্যতিক্রম হবে বলেই শুরু দেখে মনে করছেন অনেকে।

ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার বদলেছে টুইটারের মডারেশন নীতি ও কনটেন্ট। নানা সমালোচনার মুখেও পড়েছে এই প্ল্যাটফর্ম। এমনই সময়ে সোশ্যাল মিডিয়ার জায়েন্ট সংস্থা মেটা নিয়ে এসেছে থ্রেডস। তাদেরই প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের হাত ধরে এই নতুন অ্যাপ বাজারে এসেছে। এর জনপ্রিয়তা দেখে টুইটারের ঘুম ছুটবে বলেই মনে করছেন অনেকে। সব মিলিয়ে, থ্রেডস হয়তো টুইটারের জন্য 'থ্রেট' হয়ে উঠতে পারে অদূর ভবিষ্যতে।

আপাতত থ্রেডসের যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য নিয়ে ব্যবহারকারীরা খুশি, তা হল এখানে কোনও হ্যাশট্যাগের ব্যাপার নেই। নেই কোনও বিজ্ঞাপনও। এখানে টেক্সট, চ্যাট, ফটো আপলোড, ছাড়াও লিঙ্ক পোস্ট করা যায়। এছাড়াও ভিডিও-ও আপলোড করতে পারবেন গ্রাহকরা। ইনস্টাগ্রাম যেমন মূলত ভিজুয়াল প্ল্যাটফর্ম আর টুইটার তথ্য ও সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম, সেখানে থ্রেডস প্ল্যাটফর্মে সব কিছুই সমান গুরুত্ব-সহকারে করা যাবে। ইনস্টাগ্রামের ফলোয়ারদেরও একেবারে রেডিমেড পাওয়া যাবে থ্রেডসে।

ইনস্টাগ্রামের মতো এই অ্যাপেও ব্যবহারকারীরা প্রাইভেসি পাবেন। থ্রেডস পোস্টে কাদের ট্যাগ করা যাবে, কারা পোস্টে উত্তর দিতে ও শেয়ার করতে পারবেন, সেটা কন্ট্রোল করা যাবে। পাশাপাশি কাউকে আনফলো করা, অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট বা ব্লক করা সেসবও করা যাবে থ্রেডস অ্যাপে।

টুইটারের মতোই থ্রেডস অ্যাপেও পোস্টে লাইক দেওয়া, রিপোস্ট করা, রিপ্লাই করা এবং শেয়ার করার সুযোগ রয়েছে। ব্যবহারকারীর ছবি ছোট আকারে বৃত্তাকারভাবে দেখা যাবে এবং টুইটারের মতো নীল টিকও থাকবে এতে। মোদ্দা কথা, টুইটারাইটরা এবার থ্রেডসে মন খুলে পোস্ট করা বা পোস্ট শেয়ার করতে পারবেন। টুইটারের মতো এই অ্যাপে পোস্ট করার বা পোস্ট পড়ার কোনও নির্দিষ্ট সীমা থাকবে না।

জাস্টিন ট্রুডো এই প্রথম মুখ খুললেন খালিস্তানিদের বিরুদ্ধে, ভোটব্যাঙ্কের কথা ভেবেই কি চুপ ছিলেন


```