Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

যারা সম্পত্তি নষ্ট করছে, উত্তরপ্রদেশের মতো তাদেরও গুলি করে মারা হবে: দিলীপ ঘোষ

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদের গুলি করে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “উত্তরপ্রদেশের মতোই তাদের গুলি করে মারা হবে।” নদিয়ায় একটি জনসভায় রবি

যারা সম্পত্তি নষ্ট করছে, উত্তরপ্রদেশের মতো তাদেরও গুলি করে মারা হবে: দিলীপ ঘোষ

শেষ আপডেট: 13 January 2020 04:13

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদের গুলি করে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “উত্তরপ্রদেশের মতোই তাদের গুলি করে মারা হবে।” নদিয়ায় একটি জনসভায় রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন দিলীপ। নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদের নামে গত বছর ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়, বিশেষ করে ট্রেন পোড়ানো হয়, প্ল্যাটফর্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় “লাঠিচার্জের ও গুলি করার নির্দেশ” না দেওয়ার জন্যই তাঁকে নিশানা করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, “এসব কি তাদের বাপের সম্পত্তি? করদাতাদের অর্থে তৈরি এইসব সরকারি সম্পত্তি তারা নষ্ট করে কী ভাবে!” তিনি বলেন, “এইসব দেশবিরোধীদের উপর গুলি চালিয়ে ঠিক কাজই করেছে উত্তরপ্রদেশ, অসম ও কর্নাটক সরকার।” যারা সরকারি সম্পত্তি নষ্ট করার সঙ্গে যুক্ত ছিল তাদের চিহ্নিত করার ডাক দেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, হিন্দু বাঙালিদের স্বার্থের নিরিখে এটি অন্তর্ঘাত। তিনি দাবি করেন, দেশে অন্তত দু’কোটি মুসলমান অনুপ্রবেশকারী আছে “তার মধ্যে অন্তত এক কোটি রয়েছে পশ্চিমবঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রক্ষা করতে চাইছেন।” নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদে দেশজুড়ে যে প্রতিবাদ হয়েছে তা অনেক সময়ই হিংসাত্মক হয়েছে উঠেছে। উত্তরপ্রদেশে প্রতিবাদের সময় গুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। অভিযোগ, প্রতিবাদকারীদের উপরে গুলি চালিয়েছে পুলিশ যদিও উত্তরপ্রদেশ পুলিশ সেই অভিযোগ অস্বীকার করে আসছে।

```