Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবমীর ভোগ খেতে যাওয়াই কাল, বর্ধমানে ফাঁকা বাড়িতে চুরি, সর্বস্বান্ত পরিবার

দ্য ওয়াল ব্যুরো: নবমীর (Nabami)ভোগ খেতে পাড়ার ক্লাবে দল বেঁধে গিয়েছিলেন পরিবারের সকলে। বাড়ি ছিল ফাঁকা। আর সেই ফাঁকা বাড়িতেই ঘটে গেল বড় অঘটন। সর্বস্ব চুরি করে পালাল চোরের দল। দশমীতেও পিছু ছাড়ছে না বৃষ্টি! দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড়-জলের

নবমীর ভোগ খেতে যাওয়াই কাল, বর্ধমানে ফাঁকা বাড়িতে চুরি, সর্বস্বান্ত পরিবার

শেষ আপডেট: 15 October 2021 03:59

দ্য ওয়াল ব্যুরো: নবমীর (Nabami)ভোগ খেতে পাড়ার ক্লাবে দল বেঁধে গিয়েছিলেন পরিবারের সকলে। বাড়ি ছিল ফাঁকা। আর সেই ফাঁকা বাড়িতেই ঘটে গেল বড় অঘটন। সর্বস্ব চুরি করে পালাল চোরের দল। দশমীতেও পিছু ছাড়ছে না বৃষ্টি! দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড়-জলের পূর্বাভাস ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বারাবনির ভসকা জুড়ি গ্রামে। সেখানকার বন্দ্যোপাধ্যায় পরিবারের সকলে নবমীর দুপুরে ভোগ খাওয়ার জন্য মণ্ডপে গিয়েছিলেন। সেই সুযোগে বাড়িতে হানা দেয় চোরের দল। আলমারি ভেঙে তারা সর্বস্ব নিয়ে নেয়। খোয়া গিয়েছে ২৫ লক্ষ টাকার গয়না ও ২০ হাজার নগদ টাকা। নবমীর আনন্দে বিষাদের সুর বাজে বন্দ্যোপাধ্যায় পরিবারে। সূত্রের খবর, দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে চোরেরা বাড়ির ভেতরে ঢুকেছিল। তখনই সবটা নিয়ে চম্পট দিয়েছে তারা।  দিন-দুপুরে কীভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল, কারা তা করল সেই তদন্ত শুরু হয়েছে। একদিকে যখন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুলিশ যখন দুর্গাপুজো নিয়ে সাধারণ মানুষের জন্য তৎপর তখন নবমীর দুপুরে এমন চুরির ঘটনা অস্বস্তিতে ফেলেছে প্রশাসনকেও। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```