Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলরামপুরের ছায়া লাভপুরে, ফের ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপি কর্মীর

দ্য ওয়াল ব্যুরো, লাভপুর: গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বিজেপি কর্মীর দেহ। লাভপুরের দারকা গ্রামের এই ঘটনায় অনেকেরই মনে পড়ে যাচ্ছে, মে-জুন মাসে ঠিক একই কায়দায় পুরুলিয়ার বলরামপুরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া দুই বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো

বলরামপুরের ছায়া লাভপুরে, ফের ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপি কর্মীর

শেষ আপডেট: 21 October 2018 18:52

দ্য ওয়াল ব্যুরো, লাভপুর: গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বিজেপি কর্মীর দেহ। লাভপুরের দারকা গ্রামের এই ঘটনায় অনেকেরই মনে পড়ে যাচ্ছে, মে-জুন মাসে ঠিক একই কায়দায় পুরুলিয়ার বলরামপুরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া দুই বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো এবং দুলাল কুমারের কথা। [caption id="attachment_44314" align="aligncenter" width="585"] এই অবস্থায় উদ্ধার হয় তাপস বাগদির দেহ।[/caption] রবিবার দারকা গ্রামে, ময়ূরাক্ষী নদীর ধারের একটি গাছ থেকে বছর চল্লিশের তাপস বাগদির দেহ উদ্ধারের পরে অভিযোগের আঙুল উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও ঘনাটি আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, বুথ লেভেলের বিজেপি কর্মী ছিলেন তাপস। পরশু, ১৯ তারিখে স্থানীয় এক তৃণমূল কর্মীর সঙ্গে তাপসের বড়সড় ঝামেলা হয়। তার পর থেকেই তাপস মানসিক ভাবে বেশ চাপে ছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের। এ কথা জানিয়েই খুনের অভিযোগ তোলেন তাঁরা। তবে কোনও লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি। পঞ্চায়েত নির্বাচনের পর আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে বলরামপুরের দুই বিজেপি কর্মীর মৃত্যু রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। দিল্লি থেকে এসেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। দফায় দফায় বলরামপুর গিয়েছিলেন বিজেপি-র রাজ্য নেতারাও। এমনিতেই রবিবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের রাজনৈতিক ময়দান। পুজো মিটতে না মিটতেই রাজনৈতিক হিংসা শুরু হয়ে গিয়েছে। বাড়ি ফেরার সময় তৃণমূলের খয়রাশোল ব্লক সভাপতি দীপক ঘোষকে গুলি করে দুষ্কৃতীরা। মারা হয় ধারালো অস্ত্রের কোপও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার এই জেলার রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বাড়াবে বলেই মত অনেকের।

```