Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিষিদ্ধ কীটনাশক ব্যবহারে কড়া কৃষি দফতর

রফিকুল জামাদার: চাষের জমিতে নিষিদ্ধ কীটনাশক ব্যবহার রুখতে উদ্যোগী হয়েছে রাজ্যের কৃষি দফতরের। নজরদারির পাশাপাশি, নিষিদ্ধ কীটনাশক বিক্রি বন্ধ করতে এনফোর্সমেন্টের সাহায্যও নেওয়া হবে। সূত্রের খবর, খুব শীঘ্রই শুরু করা হবে এই অভিযান। ইতিমধ্যেই ক

নিষিদ্ধ কীটনাশক ব্যবহারে কড়া কৃষি দফতর

শেষ আপডেট: 4 June 2018 10:35

রফিকুল জামাদার: চাষের জমিতে নিষিদ্ধ কীটনাশক ব্যবহার রুখতে উদ্যোগী হয়েছে রাজ্যের কৃষি দফতরের। নজরদারির পাশাপাশি, নিষিদ্ধ কীটনাশক বিক্রি বন্ধ করতে এনফোর্সমেন্টের সাহায্যও নেওয়া হবে। সূত্রের খবর, খুব শীঘ্রই শুরু করা হবে এই অভিযান। ইতিমধ্যেই কৃষিজমিতে নিষিদ্ধ কীটনাশকের তালিকা তৈরি করে ফেলেছে রাজ্য সরকার। সেগুলোর বিক্রি বন্ধ করার পদক্ষেপ করা হবে এর পরে। কিন্তু কেবল নিষিদ্ধ কীটনাশকের বিক্রি বন্ধ করেই নয়, যাঁরা ব্যবহার করছেন, তাঁদের সচেতন করার কাজেও বিশেষ জোর দেবে রাজ্য সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, এই কীটনাশক এক দিকে যেমন চাষের ক্ষতি করে, ঠিক তেমনই ক্ষতি করে মানুষের শরীরেও। তাই এর ব্যবহার বন্ধ করা বিশেষ প্রয়োজনীও। এই কীটনাশক অভিযানের সিদ্ধান্তের পাশাপাশিই, কৃষক-কল্যাণে আরও এক ধাপ এগিয়েছে রাজ্য। জানিয়েছে, ধান চাষে নতুন জাতের বীজের ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে বিশেষ ভর্তুকি দেবে রাজ্য। এর জন্য ৪০০ কোটি টাকার বিশেষ তহবিলও তৈরি করা হয়েছে। নতুন জাতের ধানবীজ কেনার ক্ষেত্রে ৫০% ভার্তুকি দেবে রাজ্য। যে টাকা সরাসরি  যাবে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

```