দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুর আড়াইটে। ব্যস্ত পার্ক স্ট্রিট। এর মধ্যেই চিল-চিৎকার করছেন এক তরুণী। উদ্দেশ্য এক যুবক। অভিযোগ, মেট্রো স্টেশনের গেট থেকে বেরোনোর সময় ওই যুবক ‘অসভ্যতা’ করেছেন তাঁর সঙ্গে।
তরুণীর চিৎকার চাপা দিতে প্রাণপন চেষ্টা করছিলেন ওই যুবক। কিন্তু নাছোড়বান্দা শিবানী। মহাত্মা গান্ধী রোড থেকে মেট্রোয় করে পার্ক স্ট্রিটে নামেন। তার পরেই তিনি অসভ্যতার শিকার হন বলে অভিযোগ করেন। এপিজে গ্রুপের কর্মচারী শিবানী পুলিশের কাছে নিয়ে যাওয়ার কথা বলতেই কার্যত দৌড় লাগায় ওই যুবক। ভরা পার্ক স্ট্রিটের ফুটপাথে তখন লোক দাঁড়িয়ে গিয়েছে।
কিন্তু দুর্ভাগ্য এই যে, ওই তরুণীর জন্য এগিয়ে এলেন না কেউ। সবাই দাঁড়িয়ে দেখলেন। একা লড়ে গেলেন শিবানী। শেষে পালিয়ে গেল ওই যুবক।
দেখে নিন ভিডিও, কী বলছেন ওই তরুণী।