Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

দ্য ওয়ালের খবরের জের, ২৪ ঘণ্টার মধ্যে ‘কুত্তা’কে দত্ত করে ভুল শুধরে নিল প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: শুক্রবার দ্য ওয়ালের একটি খবর নিয়ে হইহই পড়ে গিয়েছিল গোটা রাজ্যজুড়ে। বাঁকুড়া-২ (Bankura) নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের কেশিয়াকোল গ্রামের এক বাসিন্দা রেশন কার্ডের জন্য গিয়েছিলেন দুয়ারে সরকার শিবিরে। তাঁর নাম

দ্য ওয়ালের খবরের জের, ২৪ ঘণ্টার মধ্যে ‘কুত্তা’কে দত্ত করে ভুল শুধরে নিল প্রশাসন

শেষ আপডেট: 19 November 2022 12:22

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: শুক্রবার দ্য ওয়ালের একটি খবর নিয়ে হইহই পড়ে গিয়েছিল গোটা রাজ্যজুড়ে। বাঁকুড়া-২ (Bankura) নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের কেশিয়াকোল গ্রামের এক বাসিন্দা রেশন কার্ডের জন্য গিয়েছিলেন দুয়ারে সরকার শিবিরে। তাঁর নাম শ্রীকান্তি দত্ত। কিন্তু প্রথমবার আবেদনের পর রেশন কার্ড হাতে পেয়ে তিনি দেখেন শ্রীকান্তি দত্ত হয়ে গেছে শ্রীকান্তি মণ্ডল (wrong name case)। পদবী ভুল আসায় ফের সংশোধনের আবেদন জানান তিনি। এবার নাম আসে শ্রীকান্ত দত্ত। আবার নাম ভুল হয় তাঁর। তিনি জানান, পরপর দু'বার ভুল হওয়ার পর আবারও নাম সংশোধনের জন্য তিনি দুয়ারে সরকার শিবিরে আবেদন করেন। আর এবার যখন কার্ড হাতে পান দেখেন সেখানে লেখা আছে শ্রীকান্ত কুমার কুত্তা।

দ্য ওয়ালে সেই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ওই ভুল শুধরোনোর ব্যাপারে উদ্যোগী হন বাঁকুড়ার জেলশাসক (District Magistrate) রাধিকা আইয়ার। শনিবার দুপুরে তিনি নিজেই দ্য ওয়ালকে জানিয়েছেন, শ্রীকান্তি দত্তর রেশন কার্ডে অনিচ্ছাকৃত যে ভুল হয়েছিল, তা প্রশাসন সঙ্গে সঙ্গে শুধরে নিয়েছে। এ ধরনের ভ্রান্তি যাতে না হয় সে জন্য সবাইকে সতর্কও করা হয়েছে।

পদবী বিভ্রাটের জন্য শ্রীকান্তি এক অভিনব প্রতিবাদ করেছিলেন। তিনি স্থানীয় বিডিওর গাড়ির সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে থাকেন। তাতে প্রবল অস্বস্তিতে পড়ে যান গাড়ির ভিতরে বসে থাকা আধিকারিক। দুয়ারে সরকার ক্যাম্পে এমন দৃশ্য দেখে স্বভাবতই হতবাক হয়ে যান আশেপাশের মানুষজন। এমন পরিস্থিতিতে কোনওরকমে ক্যাম্প ছেড়ে যান ওই সরকারি আধিকারিক।

দেখুন ভিডিও:

https://youtu.be/Vao2nf8p3cg

তবে ইতিবাচক যে সরকার ভুল শুধরে নিতে ২৪ ঘণ্টাও সময় নেয়নি। দ্য ওয়ালের খবর দেখার পরই শ্রীকান্তির নতুন রেশন কার্ড ইস্যু করা হয়েছে। তা ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে।

বিনপুরের সেই মাও-ভূমিতে সিপিএমের মিছিলে এলাকাবাসীর ঢল


```