Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলার নতুন রাজ্যপাল হচ্ছেন ইনি, ‘বোস’ কিন্তু বাঙালি নন

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের (West Bengal) পরবর্তী রাজ্যপাল (Governor) প্রাক্তন এক সিবিআই কর্তা হবেন বলে গেরুয়া শিবিরের কেউ কেউ জল্পনা উস্কে দিতে চেয়েছিলেন। তবে তা হল না। বাংলার নতুন রাজ্যপাল হতে চলেছেন প্রাক্তন আমলা ডঃ সি ভি আনন্দ বোস (D

বাংলার নতুন রাজ্যপাল হচ্ছেন ইনি, ‘বোস’ কিন্তু বাঙালি নন

শেষ আপডেট: 17 November 2022 16:22

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের (West Bengal) পরবর্তী রাজ্যপাল (Governor) প্রাক্তন এক সিবিআই কর্তা হবেন বলে গেরুয়া শিবিরের কেউ কেউ জল্পনা উস্কে দিতে চেয়েছিলেন। তবে তা হল না। বাংলার নতুন রাজ্যপাল হতে চলেছেন প্রাক্তন আমলা ডঃ সি ভি আনন্দ বোস (Dr. C.V. Ananda Bose)। বর্তমানে তিনি মেঘালয় সরকারের উপদেষ্টা।

তবে ঘটনা হল, তাঁর নামে ‘বোস’ পদবী থাকলেও তিনি কিন্তু বাঙালি নন। ৭১ বছর বয়সী এই প্রাক্তন আমলার জন্ম কেরলের কোট্টায়াম জেলার মান্নামামে। তাঁর বাবার নাম পি কে বাসুদেবন পিল্লাই। মায়ের নাম পদ্মাবতী আম্মা। কেরলের অনেকেই ছেলেমেয়ের নাম সুভাষ চন্দ্র বোস, অরবিন্দ বোস প্রমুখের নামে রাখেন। এক্ষেত্রেও ব্যাপারটা তেমনই বলে মনে করা হয়।

এখন কৌতূহলের বিষয় হল, কে এই আনন্দ বোস?

১৯৭৭ ব্যাচের এই আইএএস অফিসার কেন্দ্রীয় সরকারের সচিব পদে ছিলেন। পরে রাষ্ট্রপুঞ্জের হ্যাভিটাট গভর্নিং কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। তা ছাড়া অতীতে তিনি জওহরলাল নেহরু ফেলোশিপ পেয়েছিলেন। এমনকি লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল আকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম ফেলো ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে ১৫ টি গোল্ড মেডেল পেয়েছিলেন সিভি আনন্দ বোস। তবে সরকারি চাকরি থেকে অবসরের পর রাজনৈতিক ভাবে নরেন্দ্র প্রশাসনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। সঙ্ঘ পরিবারের সঙ্গেও তাঁর যোগাযোগ মন্দ নয়।

Dr. C.V. Ananda Bose

২০১৮ সালে আনন্দ বসুকে মেঘালয় সরকারের উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। কাকতালীয় ব্যাপার হল, মেঘালয়ে তৃণমূলের নতুন পার্টি অফিস উদ্বোধনের জন্য বৃহস্পতিবার শিলংয়ে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ দিন সন্ধেয় রাষ্ট্রপতির সচিবালয় জানিয়েছে যে আনন্দ বসুকে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল করা হল। অর্থাৎ মেঘালয় থেকে আনন্দ বোসকে পাঠানো হচ্ছে কলকাতায়।

গণেশনকে নিয়ে শুভেন্দুদের অসন্তোষ, তাই কি রাজ্যপাল পদে তড়িঘড়ি বদল?


```