Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

তিলজলা থানার ওসি বদল, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কর্তাকে হেনস্থার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: তিলজলা (Tiljala) কাণ্ডে কেন্দ্র এবং রাজ্য সংঘাত তুঙ্গে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কর্তাকে হেনস্থার অভিযোগ উঠেছিল তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল শুক্রবারই ওই ঘটনা ঘটে। তারপর আজ শনিবার জানা গেল, ছুটিত

তিলজলা থানার ওসি বদল, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কর্তাকে হেনস্থার অভিযোগ

শেষ আপডেট: 1 April 2023 16:04

দ্য ওয়াল ব্যুরো: তিলজলা (Tiljala) কাণ্ডে কেন্দ্র এবং রাজ্য সংঘাত তুঙ্গে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কর্তাকে হেনস্থার অভিযোগ উঠেছিল তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল শুক্রবারই ওই ঘটনা ঘটে। তারপর আজ শনিবার জানা গেল, ছুটিতে গেছেন তিনি। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ডাকাতি দমন শাখার ওসি সুপ্রতীক বন্দ্যোপাধ্যায়কে।

ওসির ছুটিতে চলে যাওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনও প্রশ্ন উঠেছে, তাঁর কী আগে থেকেই ছুটি নেওয়া ছিল, না কি শুক্রবারের ঘটনার জেরে ওসিকে ছুটিতে পাঠানো হল? যদিও লালবাজারের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, আজ থেকে ছুটিতে গেছেন ওসি।

সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর নৃশংস ভাবে খুনের ঘটনার তদন্তে শুক্রবার তিলজলায় গিয়েছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল। সেখানে হাজির হয়েছিলেন পুলিশ কর্তারাও। দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। শুধু তাই-ই নয়, জাতীয় কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগোকে থানায় ডেকে মারধর করার অভিযোগ ওঠে ওসি বিশ্বকের বিরুদ্ধে। এর পরই ওসির বিরুদ্ধে অভিযোগ জানান প্রিয়ঙ্ক। ওসি বিশ্বকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করা হয়।

রাহুলের বিরুদ্ধে নতুন মামলা, খাকি হাফপ্যান্ট পরা আরএসএস কর্মীদের কৌরব বলার জের

প্রিয়ঙ্কের বক্তব্য, তিলজলা থানায় গিয়ে তিনি নিহত শিশুর অভিভাবকদের সঙ্গে কথা বলছিলেন সেদিন। তদন্তকারী অফিসারদের সঙ্গেও কথা হয় তাঁর। সে সময়েই কথা কাটাকাটি শুরু হয় ওসি বিশ্বকের সঙ্গে। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রিয়ঙ্ক। ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

জানা গেছে, সুপ্রতীক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের ডাকাতি দমন শাখার ওসি পদে কর্মরত ছিলেন। তাঁকেই এবার তিলজলা থানার নয়া দায়িত্ব দেওয়া হয়েছে। তিলজলায় শিশুকে খুনের ঘটনার তদন্তও চলছে বলে খবর।


```