Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবেশেষে বাংলায় টেস্টের সংখ্যা বাড়ল, শনিবার ৩৬০০ রোগীর নমুনা পরীক্ষা হয়েছে ১৮টি ল্যাবরেটরিতে

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বাংলায় কোভিডের টেস্ট আরও বাড়ল। শনিবার ৩ হাজার ৬০০ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে বলে বুলেটিনে জানিয়েছে স্বাস্থ্য ভবন। গতকাল শুক্রবারও টেস্টের সংখ্যা ছিল ৩ হাজারের কিছু বেশি। বাংলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর প

অবেশেষে বাংলায় টেস্টের সংখ্যা বাড়ল, শনিবার ৩৬০০ রোগীর নমুনা পরীক্ষা হয়েছে ১৮টি ল্যাবরেটরিতে

শেষ আপডেট: 8 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বাংলায় কোভিডের টেস্ট আরও বাড়ল। শনিবার ৩ হাজার ৬০০ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে বলে বুলেটিনে জানিয়েছে স্বাস্থ্য ভবন। গতকাল শুক্রবারও টেস্টের সংখ্যা ছিল ৩ হাজারের কিছু বেশি। বাংলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর থেকেই সমস্ত বিরোধী দল এবং চিকিৎসক ও বিশেষজ্ঞদের বড় অংশের বক্তব্য ছিল, রাজ্যে টেস্ট খুব কম হচ্ছে। তাই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও কম। রোগীকে চিহ্নিত করা যাচ্ছে না। তা ছাড়া নমুনা পরীক্ষা করার পর টেস্টের রেজাল্ট আসতে অনেক সময় লাগছে বলে তাঁদের পর্যবেক্ষণে জানিয়েছিল কেন্দ্রীয় টিম। তবে গত সাত দিনে বাংলায় যে ভাবে কোভিড টেস্টের সংখ্যা বেড়েছে তা ইতিবাচক বলেই মনে করছেন অনেকে। আজ শনিবার, রাজ্য সরকার যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ হাজার ৬০০টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ৩ মে থেকে পরিসংখ্যানে চোখ রাখলে পরিষ্কার, টেস্টের রেখাচিত্র কী ভাবে ঊর্দ্ধমুখী হয়েছে বাংলায়। ৩ মে রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছিল ১৯৯৩টি। পরের দিন তা বেড়ে হয় ২২০১ টি। ৫ ই মে আরও ২০০-র বেশি টেস্ট হয়। সংখ্যাটা দাঁড়ায় ২৪৫৫। আড়াই হাজার ছাড়িয়ে যায় ৬ মে। ওই দিন স্বাস্থ্য ভবন জানিয়েছিল ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ২৫৭০টি। ৭ মে ২৬১১ টি এবং ৮ মে টেস্ট হয় ৩০১৫টি।

আরও পড়ুন: কলকাতা মেডিক্যালের সব আউটডোর পরিষেবা বন্ধ, ১৮৫ বছরের ইতিহাসে এই প্রথম

প্রথম থেকেই নবান্নের বক্তব্য ছিল পর্যাপ্ত সংখ্যায় আইসিএমআর অনুমোদিত ল্যাব না থাকার কারণেই বাংলায় টেস্টের সংখ্যা এত কম হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "কেউ তো আর জানত না যে করোনা আসবে। তাই কারওরই রেডিমেড কিছু ছিল না। সবটাই নতুন করে করতে হয়েছে।" কোভিড সংক্রমণের গোড়ার দিকে রাজ্যে দুটি জায়গায় কোভিড টেস্ট হচ্ছিল। নাইসেড এবং এসএসকেএম হাসপাতাল। এপ্রিলের মাঝামাঝি সময়ে কেন্দ্রীয় সংস্থা নাইসেডের আধিকারিক শান্তা দত্ত বলেন, পর্যাপ্ত কিট থাকা সত্ত্বেও টেস্ট হচ্ছে না। কেন, কী কারণে হচ্ছে না তা তিনি রাজ্য সরকারের উপরেই ছেড়ে দেন। শান্তাদেবীর সেই মন্তব্য নিয়ে রাজ্যে অনেক জলঘোলা হয়েছিল। দু'দিন আগে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যে এখন ১৫টি ল্যাবে কোভিড টেস্ট হচ্ছে। আজকের বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে মোট ১৮ টি ল্যাবে এখন কোভিড টেস্ট হচ্ছে। স্বাস্থ্য ভবনের দাবি, সপ্তাহ খানেকের মধ্যে দিনে গড়ে অন্তত ৫ হাজার রোগীর নমুনা পরীক্ষা করা যাবে বলেই আশা করা হচ্ছে। প্রসঙ্গত, বাংলার টেস্টের সংখ্যা নিয়ে শুধু বিরোধী দলগুলি নয়, কেন্দ্রের আন্তঃমন্ত্রক দলও অসন্তোষ প্রকাশ করেছিল। সারা পৃথিবীর ক্ষেত্রেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মন্ত্র ছিল টেস্টিং, টেস্টিং অ্যান্ড টেস্টিং। অর্থাৎ যত বেশি টেস্ট হবে তত বেশি সংক্রমণের এলাকা এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা যাবে। তারপর তাঁদের বিচ্ছিন্ন করার কাজ করতে হবে। হু বলেছিল, শুধু লকডাউন করে করোনাভাইরাস রোখা যাবে না। তবে গত কয়েকদিনে যে ভাবে বাংলায় টেস্ট বেড়েছে তাকে আশাব্যঞ্জক বলেই মনে করছেন অনেকে। তাঁদের আরও বক্তব্য, বাকি ল্যাবগুলি যত দ্রুত আইসিএমআর-এর অনুমোদন পাবে ততই রাজ্যের জন্য মঙ্গল।

```