ভিয়েতনাম নয়, স্যামাসং বেশি ফোন বানাবে ভারতেই, ৫ বছরে লক্ষ্য ৩ লক্ষ কোটির উৎপাদন
দ্য ওয়াল ব্যুরো: স্যামসাং ফোন এবার ভারতেই বেশি করে তৈরি হবে। আর তাতে ভারতীয় বাজারে সেই স্মার্টফোনের দামও কম হবে। জানা গিয়েছে, ভিয়েতনাম ও অন্যান্য বেশ কিছু দেশ থেকে সরিয়ে ভারতে বেশি মাত্রায় উৎপান শুরু করার পরিকল্পনা করছে স্যামসাং। জানা গিয়েছ
শেষ আপডেট: 17 August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: স্যামসাং ফোন এবার ভারতেই বেশি করে তৈরি হবে। আর তাতে ভারতীয় বাজারে সেই স্মার্টফোনের দামও কম হবে। জানা গিয়েছে, ভিয়েতনাম ও অন্যান্য বেশ কিছু দেশ থেকে সরিয়ে ভারতে বেশি মাত্রায় উৎপান শুরু করার পরিকল্পনা করছে স্যামসাং। জানা গিয়েছে উৎপাদন খরচ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা স্যামসাং পরিকল্পনা, আগামী পাঁচ বছরের মধ্যে ভারতেই চার হাজার কোটি ডলারের মোবাইল ফোন তৈরির প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় মূদ্রার হিসেবে যা ৩ লক্ষ কোটি টাকার সমান। ভারতের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের অধীনে এই প্রকল্প শুরু করা হবে বলেই জানা গিয়েছে। এর জন্য তথ্য প্রযুক্তি এবং ইলেক্ট্রনিকস মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথাবার্তাও স্যামসাং শুরু করে দিয়েছে বলে সরকারি সূত্রে খবর।
আরও পড়ুন
স্যামসাংয়ের অর্ধেকের বেশি স্মার্টফোনই তৈরি হয় ভিয়েতনামে। এছাড়াও ব্রাজিল ও ইন্দোনেশিয়ায় স্যামসাংয়ের অনেক উৎপাদন কেন্দ্র রয়েছে। জানা গিয়েছে, সেগুলিতে উৎপাদন কমিয়ে ভারতে বাড়াতে চায় স্যামসাং। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক সরকারি প্রতিনিধি সর্বভারতীয় সংবাদমাধ্যম 'ইকোনমিক টাইমস'-কে জানিয়েছে, আগামী পিএলআই স্কিমের আওতায় আগামী পাঁচ বছরে ভারতে ৪০ বিলিয়ন ডলারের স্মার্টফোন উৎপাদন করবে স্যামসাং। এই ফোনগুলির উৎপাদন খরচ হবে ২০০ ডলারের (১৫ হাজার টাকা) উপরে। এর বেশিটাই অন্য দেশে রফতানি করা হবে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ভারতে উৎপাদন বাড়িয়ে চলেছে স্যামসাং। সংস্থার সবচেয়ে বড় কারখানা তৈরি হয়েছে উত্তরপ্রদেশের নয়ডায়। এখন ভিয়েতনামের বদলে ভরত থেকেই বেশি ফোন উৎপাদনের টার্গেট নিল বিশ্বের প্রথম সারির মোবাইল প্রস্তুতকারী সংস্থা।
শুধু স্যামসাং নয়, ইতিমধ্যেই অ্যাপেলও বড় মাত্রায় উৎপাদন শুরু করেছে ভারতে। সম্প্রতি অ্যাপেলের আইফোন ১১-র উৎপাদন শুরু হয়েছে ভারতে। চেন্নাইয়ে ফক্সকন-এর প্ল্যান্টে অ্যাপেলের এই ফ্ল্যাগশিপ ডিভাইসের উৎপাদন শুরুর মাধ্যমে এই প্রথম অ্যাপেল কোনও প্রথম সারির মডেলের আইফোন উৎপাদন করছে ভারতে।
২০১৭ সালে বেঙ্গালুরুর কাছে উইস্ট্রনের প্ল্যান্টে প্রথমে কাজ শুরু করে অ্যাপেল। পরে ফক্সকমের প্ল্যান্টও ব্যবহার শুরু করে। টেক জায়ান্ট অ্যাপেল ২০১৯ সালে আইফোন এক্সআর মডেল অ্যাসেমব্লিংয়ের কাজ শুরু করে ভারতে। অ্যাপেলের এমন পরিকল্পনাও রয়েছে যে আগামীতে উইস্টর্ন-এর প্ল্যান্টে আইফোন এসই ২০২০ উৎপাদন করা হবে। কিছুদিন আগেই অ্যাপেলের সবচেয়ে বড় সাপ্লায়ার ফক্সকন ঘোষণা করে ভারতে আইফোন অ্যাসেমব্লিং ফ্যাক্টরিতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ফক্সকনের পরে দ্বিতীয় বৃহত্তম আইফোন অ্যাসেম্বলার সংস্থা পেগাট্রন-ও জানায় আগামী দিনে ভারতে তারাও বিনিয়োগ করবে।