Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই খুন হয়েছে মা, অভিযোগ দায়ের করল মেয়ে

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা মেয়েকে আগেই জানিয়ে ছিলেন মা। এরপর মায়ের মৃত্যু সংবাদ পেয়ে বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করল মেয়ে। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার ভাজনঘাট এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্র

বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই খুন হয়েছে মা, অভিযোগ দায়ের করল মেয়ে

শেষ আপডেট: 15 June 2021 15:09

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা মেয়েকে আগেই জানিয়ে ছিলেন মা। এরপর মায়ের মৃত্যু সংবাদ পেয়ে বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করল মেয়ে। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার ভাজনঘাট এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে। মেয়ের দাবি, বাবার বিবাহবর্হিভূত সম্পর্ক জেরে প্রায়ই সংসারে অশান্তি লেগে থাকত। আর এর জেরেই মাকে খুন হতে হল। মৃতের নাম রীনা হালদার (৫০)। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী ষষ্ঠী হালদারের খোঁজে তদন্তে নেমেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হালদার পাড়ায় ওই দম্পতির দুই প্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। তাঁদের মেয়ে সন্ধ্যা বিশ্বাসের বিয়ে হয়েছে রানাঘাটে। ছেলে বাবুসোনা হালদার ভিন রাজ্যে সেন্টারিংয়ের কাজ করেন। মেয়ে সন্ধ্যা বিশ্বাসের দাবি, বেশকিছুদিন ধরেই বাবা-মায়ের মধ্যে অশান্তি চলছিল। মদ্যপ অবস্থায় তাঁর মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন বাবা ষষ্ঠী হালদার। প্রতিবাদ করলে রীনাদেবীকে মেরে ফেলার হুমকিও দিতেন ষষ্ঠী। সোমবার রাতে মেয়েকে ফোন করে অশান্তির কথা জানিয়ে ছিলেন রীনাদেবী। সেখানে তিনি স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা মেয়েকে জানিয়ে ছিলেন। এরপর মঙ্গলবার দুপুরে সন্ধ্যা বিশ্বাস জানতে পারেন, তাঁর মা মারা গেছেন। ফোনেই তাঁকে কেউ বা কারা খবর দিয়েছিল। মায়ের মৃত্যুর কথা শুনে বাপের বাড়িতে ছুটে আসেন সন্ধ্যা। সেখানে এসে দেখেন, বাড়ির বাইরে মেঝের ওপর পড়ে রয়েছে তাঁর মায়ের মৃতদেহ। বাড়িতে কেউ নেই। কান্নায় ভেঙে পড়েন তিনি। কান্না আওয়াজে ছুটে আসেন প্রতিবেশীরাও। থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে মেয়ে সন্ধ্যা বিশ্বাস কৃষ্ণগঞ্জ থানায় বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ষষ্ঠী হালদার। পলাতকের খোঁজে তদন্তে শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

```