Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ক্লাসরুমে শিস দেওয়ায় ছয় ছাত্রের চুল কেটে নিলেন প্রধান শিক্ষিকা! আড়িয়াদহের স্কুলে অমানবিক কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ক্লাসরুমের ভেতরে বসে শিস দেওয়ার অপরাধে ছয়জন ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত ছাত্ররা। প্রধান শিক্ষিকার এমন অমানবিক আচরণ

ক্লাসরুমে শিস দেওয়ায় ছয় ছাত্রের চুল কেটে নিলেন প্রধান শিক্ষিকা! আড়িয়াদহের স্কুলে অমানবিক কাণ্ড

শেষ আপডেট: 29 July 2022 07:10

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ক্লাসরুমের ভেতরে বসে শিস দেওয়ার অপরাধে ছয়জন ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত ছাত্ররা। প্রধান শিক্ষিকার এমন অমানবিক আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন অভিভাবকরাও। ঘটনার জেরে উত্তাল আড়িয়াদহের (Ariadaha) কালাচাঁদ হাইস্কুল (school)।

জানা গেছে, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর আড়িয়াদহ কালাচাঁদ হাইস্কুলে নবম শ্রেণির ভৌতবিজ্ঞানের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে শিস দিচ্ছিল কয়েকজন ছাত্র। সেই সময় ক্লাসে যিনি পড়াচ্ছিলেন, সেই শিক্ষিকা জানতে চান কোন ছাত্র এভাবে বদমাইশি করেছে। কেউ কোনও জবাব না দেওয়ায় সন্দেহবশত ছয়জন ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদারের ঘরে নিয়ে যান তিনি।

প্রেমের টানে প্যারিস ছেড়ে পাণ্ডুয়ায়! ফরাসি কন্যাকে আপন করে নিল বাঙালি পরিবার

এরপর প্রধান শিক্ষিকা জানতে চান যে, কোন ছাত্র শিস দিয়েছে ক্লাসে। এরপরেও পড়ুয়ারা কিছু না বলায় প্রধান শিক্ষিকা নিজের হাতে কাঁচি দিয়ে তাদের চুল কেটে দেন। হঠাৎ করেই স্কুলের ভেতর এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ছাত্ররা।

আলমবাজার এলাকার বাসিন্দা সেই স্কুলেরই ছাত্র সায়ন্তন মান্নার পরিবারের দাবি, এই ধরনের ঘটনা আরও একবার শিক্ষাঙ্গনে শিক্ষিকার অমানবিক মুখ প্রমাণ করে দিল। অভিভাবকদের একটাই কথা, 'শাস্তি অনেকরকম হতে পারে কিন্তু এই ধরনের শাস্তি তাঁরা কোনওভাবে মন থেকে মেনে নিতে পারছেন না'। তাই প্রধান শিক্ষিকার শাস্তির দাবি জানিয়েছেন আতঙ্কিত ছাত্রদের পরিবার।


```