Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাধ্যমিক শুরু হতেই কান্নায় ভাসছেন হাতির হামলায় মৃত অর্জুনের পরিবার

কান্নায় ভারী হয়ে উঠেছে রাজগঞ্জ ব্লকের মানতাদারি গ্রামের বাতাস। হাহাকার করছেন দাস পরিবারের সদস্যরা। চোখের জলে ভেসে যাচ্ছেন অর্জুন দাসের বাবা-ঠাকুমা। ফের মাধ্যমিক পরীক্ষা শুরু হল যে। 

মাধ্যমিক শুরু হতেই কান্নায় ভাসছেন হাতির হামলায় মৃত অর্জুনের পরিবার

শেষ আপডেট: 2 February 2024 14:40

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কান্নায় ভারী হয়ে উঠেছে রাজগঞ্জ ব্লকের মানতাদারি গ্রামের বাতাস। হাহাকার করছেন দাস পরিবারের সদস্যরা। চোখের জলে ভেসে যাচ্ছেন অর্জুন দাসের বাবা-ঠাকুমা। ফের মাধ্যমিক পরীক্ষা শুরু হল যে। 

গত বছর মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন বাবার মোটরবাইকে করে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন পাতিরাম নাহাটা স্কুলের ছাত্র অর্জুন দাস। নিজের স্কুলেই মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল তার। আচমকাই বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি বুনো দাঁতাল তাঁদের পথ আটকে দাঁড়ায়। মোটরবাইকে বাবার পিছনে বসে থাকা অর্জুনকে শুঁড়ে জড়িয়ে আছড়ে মাটিতে ফেলে। ঘটনার অভিঘাত বুঝতে যে সময়টুকু লেগেছিল বাবা বিষ্ণু দাসের, তারমধ্যেই জঙ্গলের পথে মৃত্যু হয় ১৬ বছরের কিশোরের। 

মর্মান্তিক সেই ঘটনায় শোকের ছায়া নামে গ্রামে। বিষ্ণুবাবুর বড়ছেলে ছিল অর্জুন। নিজে চাষের কাজ করেন। ছেলেটা লেখাপড়া শিখে জীবনে প্রতিষ্ঠিত হবে, সেই স্বপ্নে মশগুল ছিলেন। একলহমায় সেই স্বপ্ন ভেঙে খানখান হয়ে গিয়েছিল। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই ফের ঘুরে ফিরে আসছে সেই স্মৃতি। শুধু দাস পরিবার নয়, চোখের জলে ভিজছেন গোটা গ্রামের মানুষ। 

এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে এবার হাতির হামলা বাঁচিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে প্রথম থেকেই সচেষ্ট প্রশাসন। উত্তরবঙ্গ তো বটেই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়েও জঙ্গলমহল। শীতের মরশুমে দলমা থেকে যেমন হাতির পাল নেমে আসে, তেমনই এখানকার জঙ্গলে সারাবছরের বাসিন্দা হাতির সংখ্যাও কম নয়। মাঝেমধ্যেই খাবারের খোঁজে জঙ্গল লাগোয়া লোকালয়ে ঢুকে পড়ে তারা। তাণ্ডব চালিয়ে ফিরে যায় জঙ্গলে। আবার এই জঙ্গলের পথ পেরিয়েই দূরবর্তী এলাকার অনেক পড়ুয়াকে স্কুলে যেতে হয়। তখনও হাতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে।

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় এমন কোনও অবাঞ্ছিত পরিস্থিতির মধ্যে যাতে পরীক্ষার্থীদের পড়তে না হয় তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয় জেলা প্রশাসন ও বন দফতর। শুক্রবার সকাল থেকেই জঙ্গল লাগোয়া এলাকায় হাতির হামলা ঠেকিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে হাতির গতিবিধির উপর নজরদারি শুরু করে বনদফতর। জঙ্গল লাগোয়া রাস্তায় যেখানে হাতি থাকতে পারে তা চিহ্নিত করে সেখানে হাতি তাড়ানোর গাড়ি ঐরাবত এবং হুলাপার্টি মজুত রাখা হয়। প্রয়োজনে ঐরাবৎ-এ পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জঙ্গলের ছোট রাস্তা এড়িয়ে বড় রাস্তা দিয়ে পরীক্ষার্থীদের যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।


```