Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সম্পত্তি হাতাতে জীবিত বাবার ডেথ সার্টিফিকেট! অথৈ জলে করণদিঘির বৃদ্ধ

তিনি বেঁচে আছেন। তবু সরকারের নথিতে তিনি 'মৃত'। এখন আবার বেঁচে ওঠার জন্য প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হচ্ছে ৬২ বছরের প্রৌঢ় আব্দুল কালামকে। কিন্তু কেন এই বিড়ম্বনার মধ্যে পড়তে হল এই তাঁকে? 

সম্পত্তি হাতাতে জীবিত বাবার ডেথ সার্টিফিকেট! অথৈ জলে করণদিঘির বৃদ্ধ

শেষ আপডেট: 1 November 2023 21:06

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: তিনি বেঁচে আছেন। তবু সরকারের নথিতে তিনি 'মৃত'। এখন আবার বেঁচে ওঠার জন্য প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হচ্ছে ৬২ বছরের প্রৌঢ় আব্দুল কালামকে। কিন্তু কেন এই বিড়ম্বনার মধ্যে পড়তে হল এই তাঁকে? 

উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা আব্দুলের অভিযোগ, এই সবই হয়েছে তাঁর ছয় ছেলের কারসাজিতে। জীবিত বাবাকে সরকারি খাতায় মেরে ফেলেছে তাঁরা। তাই নিজের ডেথ সার্টিফিকেট হাতে প্রশাসনের দরজায় ঘুরতে হচ্ছে কালামকে। 

প্রতিবেশীরা জানিয়েছেন, এই আব্দুলের বাড়ি করণদিঘি ব্লকের লাহুতাড়া ১ গ্রাম পঞ্চায়েতের সাবধান এলাকায়। বাবার জমি নিজেদের নামে করতেই ছেলেরা এই ঘটনা ঘটিয়েছে। এই যোগসাজশে প্রাক্তন প্রধান মহম্মদ বাদিরুদ্দিন সাহায্য করেছেন। জানা গিয়েছে, বাদিরুদ্দিন আব্দুলের খুড়তুতো ভাই। 

বৃদ্ধের ৭৫ শতক জমি বিক্রি করতে গিয়েই প্রৌঢ় জানতে পারেন তাঁর প্রথম পক্ষের ছয় ছেলে বাবার ডেথ সার্টিফিকেট তৈরি করে ওই জমির  মালিকানা হাতিয়ে নিয়েছে। এমনকী নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারাও করে নিয়েছে। এখন দ্বিতীয় পক্ষের স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে আত্মীয়দের বাড়িতে বাড়িতে রাত কাটাতে বাধ্য হচ্ছেন কালাম। 

এই ঘটনায় তাঁদের কোনও হাত নেই বলেই দাবি অভিযুক্ত সন্তানদের।  যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে।


```