Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স, পাথরপ্রতিমায় পাঠানো হল ত্রাণসামগ্রী

দ্য ওয়াল ব্যুরো: সুপারসাইক্লোন উমফানে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ। ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই চব্বিশ পরগনা, বিশেষ করে সুন্দরবন। গত বুধবার ২০ মে দক্ষিণবঙ্গে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় উমফান। প্রবল ঝড়ের দাপটে সর্বস্ব চলে গিয়েছে কুলপি, গোসাবা, কুলতলি

উমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স, পাথরপ্রতিমায় পাঠানো হল ত্রাণসামগ্রী

শেষ আপডেট: 30 May 2020 14:36

দ্য ওয়াল ব্যুরো: সুপারসাইক্লোন উমফানে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ। ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই চব্বিশ পরগনা, বিশেষ করে সুন্দরবন। গত বুধবার ২০ মে দক্ষিণবঙ্গে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় উমফান। প্রবল ঝড়ের দাপটে সর্বস্ব চলে গিয়েছে কুলপি, গোসাবা, কুলতলি, পাথরপ্রতিমা-সহ একাধিক এলাকার বাসিন্দাদের। এই সকল ব্লকের দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স। পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রামে ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছিলেন আধিকারিকরা। তাঁদের সাহায্যে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের হাতে মোট ১০ লক্ষ টাকার ত্রাণসামগ্ৰী তুলে দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত ব্লকগুলিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ হিসেবে দেওয়া হয়েছে- ১) ৫০০ টারপুলিন শিট। ২)৫০০ সোলার লন্ঠন। ৩) ৫০০টি বালতি, যার প্রত্যেকটিতে আছে ২ লিটার এর ২টি পানীয় জলের বোতল, বিস্কুট, মুড়ি, চিড়ে, গুড়, শিশুদের জন্য গুঁড়ো দুধ, স্যানিটারি ন্যাপকিন, ওআরএস, নুডুলসের প্যাকেট ইত্যাদি। ৪) প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ। দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্সের ডিরেক্টর জেনারেল শুভদীপ ঘোষ জানিয়েছেন "বেঙ্গল চেম্বার সঙ্কটের সময় সবসময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি যে এই ধরণের অনভিপ্রেত পরিস্থিতিতে দুর্গতদের পাশে থাকা, তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের একান্ত কর্তব্য।" তিনি আরও জানিয়েছেন যে এর আগে ২০০৯ সালে আয়লার সময়েও দ্য বেঙ্গল চেম্বারের পক্ষ থেকে দুর্গতদের পাশে দাঁড়ানো হয়েছিল। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছিল। এছাড়াও সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে পানীয় জলের সমস্যা দূর করতে গভীর নলকূপ খননের জন্য আর্থিক সাহায্যও দেওয়া হয়।

```