Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩,৯২৯ শূন্যপদে নিয়োগ নয় এখনই, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকের নিয়োগ (tet recruitment) মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের উপর স্থগিতাদেশ পড়ল। ২০১৪ সালের টেট পরীক্ষার ক্ষেত্রে বাকি থাকা ৩ হাজার ৯২৯টি শূন্য পদে শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছিলেন গঙ্গোপাধ্যায়। শুক্

৩,৯২৯ শূন্যপদে নিয়োগ নয় এখনই, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 19 May 2023 16:49

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকের নিয়োগ (tet recruitment) মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের উপর স্থগিতাদেশ পড়ল। ২০১৪ সালের টেট পরীক্ষার ক্ষেত্রে বাকি থাকা ৩ হাজার ৯২৯টি শূন্য পদে শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছিলেন গঙ্গোপাধ্যায়। শুক্রবার তাঁর সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court stay order)।

২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে এখনও পর্যন্ত দুবার শিক্ষক নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। একবার ২০১৬ সালে এবং দ্বিতীয়বার ২০২০ সালে। ২০২০ সালে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছিল পর্ষদ। কিন্তু পরবর্তীকালে জানা যায়, ঘোষণা করা সত্ত্বেও ৩ হাজার ৯২৯টি পদ খালিই রয়ে গেছে, সেগুলিতে এখনও শিক্ষক নিয়োগ করা হয়নি।

অন্য একটি নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন এই তথ্য উঠে আসে, যার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন, এই শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে। তিনি জানিয়েছিলেন, এই শূন্যপদে চাকরি পাওয়ার অধিকার ২০১৪ সালেই টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। যদিও পরে টেট পরীক্ষায় প্রশ্ন ভুল থাকার কারণে সেই মামলায় মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু তাঁর নির্দেশের উপর আগামী ৫ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিল বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ। সেদিনই ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী!’ ফের নয়া জনসংযোগ কর্মসূচি, ঘোষণা মমতার


```