Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেট: একদিনে দেড় হাজার মামলা হাইকোর্টে, নিয়োগ প্রক্রিয়া শুরুর মুখেই জট!

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে নিয়োগ (TET Recruitment) চেয়ে একদিনে কদিনে দেড় হাজার মামলা আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। জানা গেছে ১৪০০ আবেদন পড়েছে শুক্রবার। এই আবেদনগুলি জরুরি ভিত্তিতে শোনার আর্জি জানানো হয়েছে। সেই

টেট: একদিনে দেড় হাজার মামলা হাইকোর্টে, নিয়োগ প্রক্রিয়া শুরুর মুখেই জট!

শেষ আপডেট: 14 October 2022 14:19

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে নিয়োগ (TET Recruitment) চেয়ে একদিনে কদিনে দেড় হাজার মামলা আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। জানা গেছে ১৪০০ আবেদন পড়েছে শুক্রবার। এই আবেদনগুলি জরুরি ভিত্তিতে শোনার আর্জি জানানো হয়েছে। সেই আবেদন মঞ্জুর হওয়ায় আগামী সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

২০১৪ সালের টেট পরীক্ষার্থীরা এই আবেদন করেন। ২০১৪ সালের টেটের ফলাফলের ভিত্তিতে দু'দফায় নিয়োগ করা হয়। ২০১৬ ও ২০২০ সালে। জানা গেছে, ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতেই এই আবেদন। মামলাকারীদের আবেদন, যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হোক।

উল্লেখ্য, ২০২০ সালে প্রাথমিকে নিয়োগের পর এখনও শূন্যপদ রয়েছে ৩ হাজার ৯২৯। সেই পদে নিয়োগের প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরই নিয়োগ নিয়ে তৎপর হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ।

গত ২৬ সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, প্রাথমিকে শূন্যপদে দ্রুত নিয়োগ দিতে হবে মামলাকারীদের। আরও বলেছিলেন, আগামী ৭ নভেম্বর মধ্যে এই বিষয়ে বিবেচনা করে চাকরি দিতে হবে। এবং আগামী ১১ নভেম্বর এই রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে।

অনুমান করা হচ্ছে এই মামলার সংখ্যা ৩ হাজার ছাড়াতে পারে। এখন দেখার শূন্যপদে কতজনকে নিয়োগ করা হয়? সমস্ত মামলাকারীই কি চাকরি পাবেন? আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে।

আলিপুর মিউজিয়ামে ঘুরতে যেতে চান? জানুন খুঁটিনাটি


```