Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টেটের সকালে বহরমপুরে ব্যাপক যানজট, হেঁটে পরীক্ষাকেন্দ্রে গেলেন অনেকে

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আজ টেট পরীক্ষা (TET)। ১২ টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ১১ টার মধ্যে পরীক্ষার্থীদের (Examinee) পরীক্ষাকেন্দ্রে ঢুকে যেতে হবে। এদিকে পর্ষদের নির্দেশে সাড়ে ন'টা তেই পরীক্ষাকেন্দ্রগুলো দরজা খুলে দিয়েছে। ফলে রব

টেটের সকালে বহরমপুরে ব্যাপক যানজট, হেঁটে পরীক্ষাকেন্দ্রে গেলেন অনেকে

শেষ আপডেট: 11 December 2022 05:39

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আজ টেট পরীক্ষা (TET)। ১২ টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ১১ টার মধ্যে পরীক্ষার্থীদের (Examinee) পরীক্ষাকেন্দ্রে ঢুকে যেতে হবে। এদিকে পর্ষদের নির্দেশে সাড়ে ন'টা তেই পরীক্ষাকেন্দ্রগুলো দরজা খুলে দিয়েছে। ফলে রবিবার সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়েছেন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। কিন্তু সমস্ত প্রশাসনিক প্রস্তুতি সত্ত্বেও মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরে (Berhampore) হয়রানির মুখে পড়তে হল টেট পরীক্ষার্থীদের। ব্যাপক জানজটের জেরে অনেকেই ৯.৩০-এর মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেননি।

পরীক্ষার্থীদের কেউ বাসে, কেউ ব্যক্তিগত গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রের দিকে র‌ওনা হয়। অনেকেই আবার বাইকে করে যান। সবমিলিয়ে অন্যান্য রবিবারের থেকে এদিন সকালে বহরমপুরের রাস্তায় অনেক বেশি সংখ্যক গাড়ি নেমে পড়ে। আর তাতেই ৩৪ নং জাতীয় সড়কের উপর তীব্র যানজটের সৃষ্টি হয় (Traffic Jam)। একসময় ধৈর্য হারিয়ে অনেক পরীক্ষার্থী বাস থেকে নেমে হাঁটতে শুরু করেন। অনেকেই সময়ে পৌঁছন নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান।

টেট পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের অভিযোগ, বালি ও পাথরবোঝাই গাড়ি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার কারণেই যানজট তৈরি হয়েছে। টেট পরীক্ষা উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা না থাকার অভিযোগ‌ও তাঁরা তুলেছেন।

উল্লেখ্য, আজ রাজ্যজুড়ে ১,৪৬০ টি পরীক্ষাকেন্দ্রে ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী টেটে বসবেন। তার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক‌ও হয়। সেখানে প্রতিটি জেলাকে নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক ও পরিবহণ ব্যবস্থা ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও বহরমপুরের জানজটের ঘটনা জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক: অটো-ট্রেকার স্ট্যান্ডে দুর্নীতিতে যুক্ত হলদিয়ার প্রাক্তন পুর-চেয়ারম্যান


```