Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সল্টলেকে পথ হারানো টেট পরীক্ষার্থীকে ১১ টার আগেই বাইকে করে পৌঁছে দিল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সল্টলেকের গোলকধাঁধায় পথ হারিয়েছিলেন টেট (TET) পরীক্ষার্থী (Examinee)। খড়দ‌হ থেকে আসছিলেন তিনি। অ্যাডমিট কার্ডে লেখা ছিল, সেচ ভবনের সামনে আচার্য প্রফুল্লচন্দ্র হাইস্কুল ফর বয়েসে তাঁর টেট পরীক্ষার সিট পড

সল্টলেকে পথ হারানো টেট পরীক্ষার্থীকে ১১ টার আগেই বাইকে করে পৌঁছে দিল পুলিশ

শেষ আপডেট: 11 December 2022 07:54

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সল্টলেকের গোলকধাঁধায় পথ হারিয়েছিলেন টেট (TET) পরীক্ষার্থী (Examinee)। খড়দ‌হ থেকে আসছিলেন তিনি। অ্যাডমিট কার্ডে লেখা ছিল, সেচ ভবনের সামনে আচার্য প্রফুল্লচন্দ্র হাইস্কুল ফর বয়েসে তাঁর টেট পরীক্ষার সিট পড়েছে। সেইমতো বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু বিধাননগর স্টেশন থেকে ধরা অটো ভুল জায়গায় নামিয়ে দেয় বলে অভিযোগ। এদিকে ১১ টা বাজতে আর অল্প সময়‌ই বাকি, তারপর আর পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। ঠিক তখনই দেবীদাস গাঙ্গুলি নামে ওই পরীক্ষার্থীর ত্রাতা হয়ে দেখা দেয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। তারা বাইকে করে খড়দহ থেকে আসা দেবীদাসবাবুকে ১১ টা বাজার আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন।

শুধু দেবীদাস গাঙ্গুলি নয়, সল্টলেকে (Saltlake) এরকম আর‌ও বেশকিছু টেট পরীক্ষার্থী শেষ মুহূর্তে পুলিশের সাহায্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছন। এক তরুণী পরীক্ষার্থীর হাত ধরে ছুটতে ছুটতে পরীক্ষাকেন্দ্রে ঢোকেন মহিলা কনস্টেবল। ঠিক তখন পরীক্ষাকেন্দ্রের দরজা বন্ধ হচ্ছিল।

রাজ্যজুড়ে মোট ১,৪৬০ টি পরীক্ষাকেন্দ্রে ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী টেট দিচ্ছেন। এর মধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের নিয়ন্ত্রণাধীন এলাকায় ১৫ টি কেন্দ্রে টেট পরীক্ষা হচ্ছে। তারমধ্যে সল্টলেকেই আছে ১০ টি পরীক্ষাকেন্দ্র। তবে পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্য সকাল থেকেই তৎপর ছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। উল্লেখ্য, বেলা ১২ টায় টেট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে।

দৃষ্টিহীন টেট পরীক্ষার্থীর সহায় হল ফেসবুক


```