Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

১১ ডিসেম্বর টেট, পুজোর আগেই বিজ্ঞপ্তি, শূন্যপদ ১১ হাজার

দ্য ওয়াল ব্যুরো:‌ পুজোর মুখে বড় খবর!‌ পরবর্তী টেটের (TET Exam 2022) দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। প্রাথমিকের টেট পরীক্ষা হবে চলতি বছরের ১১ ডিসেম্বর। সোমবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন পর্ষদের সভা

১১ ডিসেম্বর টেট, পুজোর আগেই বিজ্ঞপ্তি, শূন্যপদ ১১ হাজার

শেষ আপডেট: 26 September 2022 11:35

দ্য ওয়াল ব্যুরো:‌ পুজোর মুখে বড় খবর!‌ পরবর্তী টেটের (TET Exam 2022) দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। প্রাথমিকের টেট পরীক্ষা হবে চলতি বছরের ১১ ডিসেম্বর। সোমবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি জানান, পুজোর আগেই টেটের বিজ্ঞপ্তি জারি করা হবে। কালীপুজোর পর শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

এদিন সভপতি সাংবাদিক বৈঠকে গৌতম পাল জানান, টেট পরীক্ষার রেজিস্ট্রেশন হবে কালীপুজোর পর। ১৮৫ জনকে নিয়োগ করা হবে। ১১ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। চাকরি প্রার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নিন। স্বচ্ছভাবে নিয়োগ হবে। ডিভিশন অব মার্কস বেরোবে। ইন্টারভিউয়ের ভিডিয়োগ্রাফি হবে।

উল্লেখ্য, গত শুক্রবার বৈঠকে বসেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি। হাজির ছিলেন চেয়ারম্যান গৌতম পালও। সেখানেই সিদ্ধান্ত হয়, ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে নতুন করে টেট পরীক্ষা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেপ্টেম্বরের মধ্যে টেট পরীক্ষা নিতে হবে। কিন্তু ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।

প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


```