Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বিঘ্নেই শেষ হয়েছে টেট, মুখ্যমন্ত্রী, ব্রাত্য বসু, সুপ্রিম কোর্ট— সবার কাছেই 'কৃতজ্ঞ' পর্ষদ

দ্য ওয়াল ব্যুরো: টেট পরীক্ষা (TET Exam 2022) কি শুধু পরীক্ষার্থীদের ছিল? পর্যবেক্ষকদের মতে, পরীক্ষার্থীদের সঙ্গে পর্ষদ তথা রাজ্য সরকারকেও রবিবার দিতে হয়েছে কঠিন পরীক্ষা! শিক্ষা ও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যের হাওয়া গরম। এমন পর

নির্বিঘ্নেই শেষ হয়েছে টেট, মুখ্যমন্ত্রী, ব্রাত্য বসু, সুপ্রিম কোর্ট— সবার কাছেই 'কৃতজ্ঞ' পর্ষদ

শেষ আপডেট: 11 December 2022 13:13

দ্য ওয়াল ব্যুরো: টেট পরীক্ষা (TET Exam 2022) কি শুধু পরীক্ষার্থীদের ছিল? পর্যবেক্ষকদের মতে, পরীক্ষার্থীদের সঙ্গে পর্ষদ তথা রাজ্য সরকারকেও রবিবার দিতে হয়েছে কঠিন পরীক্ষা! শিক্ষা ও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যের হাওয়া গরম। এমন পরিস্থিতিতে সুষ্ঠুভাবে কোনওরকম বিতর্ক এড়িয়ে টেট সম্পন্ন করা ছিল পর্ষদ ও বোর্ডের কাছে চ্যালেঞ্জের। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর রবিবারের টেট হল নির্বিঘ্নেই। রবিবার সন্ধেয় সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি গৌতম পাল (Gautam Pal) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) থেকে সুপ্রিম কোর্ট--- সকলকেই ধন্যবাদ জানান।

২০২২ সালের টেট নিয়ে যাতে সরকার ও পর্ষদকে প্রশ্নের মুখে পড়তে না হয় সেইজন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। একাধিক বিধিনিষেধ আরোপ করে, নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সম্পন্ন হয়েছে টেট। নির্বিঘ্নে টেট সম্পন্ন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান পর্ষদ সভাপতি।

টেট নিয়ে ‘কড়া’ পর্ষদ! পরিস্থিতি খতিয়ে দেখতে পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখলেন গৌতম পাল

তিনি বলেন, 'মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশ ও সম্মতিক্রমে এই পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া সম্ভব হয়েছে। তাঁর অনুমতিতে রাজ্য সরকারের প্রতিটি দফতর সাহায্য করেছে।' পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আলাদা করে ধন্যবাদ জানান গৌতমবাবু। তিনি বলেন, 'সবসময় মূল্যবান উপদেশ দিয়ে তিনি আমাদের সাহায্য করে গেছেন।'

সেইসঙ্গে দেশের বিচারব্যবস্থাকে কৃতজ্ঞতা জানান পর্ষদ সভাপতি। তিনি বলেন, 'আগামী দিনে আমাদের পরীক্ষা নিতে ও নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট সাহায্য করেছে।' প্রসঙ্গত, টেটে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার বিরাট চ্যালেঞ্জ ছিল পর্ষদের কাছে। মমতা সরকারও এই ব্যাপারে কড়া নজর রেখেছিল। পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা বাড়ানো থেকে শুরু করে প্রশ্নপত্র--- সবই এমনভাবে বন্দোবস্ত করেছিল পর্ষদ, যাতে কোনওভাবে কোনও বিতর্ক তৈরি না হয়। পর্যবেক্ষকদের মতে, রবিবারের টেটে পাশ করেছে পর্ষদ ও রাজ্য সরকার। এখন দেখার আগামীতে উত্তরপত্র মূল্যায়ন ও নিয়োগের ক্ষেত্রে কী ঘটে!

টেট হচ্ছে সুষ্ঠুভাবেই, বিরোধীদের চেষ্টা সফল হয়নি: ব্রাত্য বসু


```