Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাথমিক নিয়োগ: ভুল প্রশ্নে নম্বর পাওয়া চাকরিপ্রার্থীরা কেন বঞ্চিত? হলফনামা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় (TET Case) প্রশ্নপত্রে ভুল ছিল। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা চলছে। আগেই এই মামলায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশে ভুল প্রশ্ন থাকায় বাড়তি ৬ নম

প্রাথমিক নিয়োগ: ভুল প্রশ্নে নম্বর পাওয়া চাকরিপ্রার্থীরা কেন বঞ্চিত? হলফনামা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 24 August 2022 10:50

দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় (TET Case) প্রশ্নপত্রে ভুল ছিল। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা চলছে। আগেই এই মামলায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশে ভুল প্রশ্ন থাকায় বাড়তি ৬ নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু বাড়তি নম্বর পেয়েও অনেকেই চাকরি পাননি! বুধবার সেইনিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাসে সরব হন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এদিন আদালতে মামলাকারীর পক্ষ থেকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, প্রশ্ন ভুল মামলায় হাইকোর্টের নির্দেশে যাঁরা যাঁরা ৬ নম্বর পেয়েছেন তাঁরা এখনও অনেকেই চাকরি পাননি। সেই শুনে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, এমন কতজন রয়েছেন যাঁরা ৬ নম্বর পেয়েছেন কিন্তু চাকরি পাননি? মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, ৮৯ জন।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের থেকে জানতে চান কেন চাকরি পাননি তাঁরা? প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় যে, তারা ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। যাঁরা ৬ নম্বর পেয়েছেন তাঁদের একটি তালিকা তৈরি করছে। আরও বলা হয়, যাঁরা শুধু কম নম্বর পেয়েছেন তাঁদেরই এই অতিরিক্ত নম্বর দেওয়া হবে।

মামলাকারীদের পক্ষ থেকে এদিন জানানো হয়, ৮৯ জন তাঁদের রোল নম্বর এবং তাঁদের প্রাপ্ত নম্বর পর্ষদের কাছে জমা দেবেন। আগামী ৭ দিনের মধ্যে আদালতে তা জমা দেওয়া হবে। সেই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হলফনামাও তলব করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৬ সেপ্টেম্বর। উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রে যে ভুল ছিল, তা প্রকাশ্যে আসে ২০১৮ সালে।

বাসভাড়া মামলায় জরিমানা হল রাজ্যের, তীব্র ভর্ৎসনা হাইকোর্টের


```