Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

২০২২ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার বের করল পর্ষদ

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের (secondary examinees) জন্য গুরুত্বপূর্ণ খবর। ২০২১-২২ এর মাধ্যমিক টেস্ট পেপার (test paper) বের করেছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (board)।  রাজ্যের সব  স্বী

২০২২ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার বের করল পর্ষদ

শেষ আপডেট: 5 January 2022 16:40

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের (secondary examinees) জন্য গুরুত্বপূর্ণ খবর। ২০২১-২২ এর মাধ্যমিক টেস্ট পেপার (test paper) বের করেছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (board)।  রাজ্যের সব  স্বীকৃতিপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক ও জেলা স্কুল ইনস্পেক্টরের উদ্দেশে জারি করা বিজ্ঞপ্তিতে পর্ষদের ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক) জানিয়েছেন, সব জেলা স্কুল ইনস্পেক্টরের কাছে টেস্ট পেপার পাঠাতে হবে।  তাঁরা যেন বিনামূল্যে(without cost) ২০২২ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার বিলির ব্যাপারে প্রয়োজনী পদক্ষেপ করেন। সব স্কুলের প্রধানদের বলা হচ্ছে, তাঁরা যেন সংশ্লিষ্ট জেলা স্কুল ইনস্পেক্টরদের দপ্তরে যোগাযোগ করে টেস্ট পেপার সংগ্রহের ব্যবস্থা করেন। কোভিড আবহে রাজ্যের শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক ছন্দে নেই অনেকদিন। গত বছর কোভিড পরিস্থিতির মধ্যেই মাধ্যমিক পরীক্ষা হয়েছে। দীর্ঘ ভাবনাচিন্তার পর নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অফলাইন ক্লাস চালু হয়েছিল। কিন্তু ফের আচমকা গত বছরের শেষ থেকে শুরু করে নতুন বছরের শুরুতে লাগামছাড়া কোভিড ১৯ সংক্রমণের জেরে স্কুল ফের বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। কবে স্বাভাবিক পরিস্থিতি ফেরে, পঠনপাঠন শুরু হয়, সেদিকেই নজর সকলের।  

```