Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ফের উত্তেজনা কালিয়াগঞ্জে (Kaliaganj BJP worker death)। গুলিতে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় তেতে উঠল কালিয়াগঞ্জ। ওই বিজেপি কর্মীর নাম মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। পুলিশের (cops) গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভি

বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ

শেষ আপডেট: 27 April 2023 05:43

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ফের উত্তেজনা কালিয়াগঞ্জে (Kaliaganj BJP worker death)। গুলিতে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় তেতে উঠল কালিয়াগঞ্জ। ওই বিজেপি কর্মীর নাম মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। পুলিশের (cops) গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী অভিযোগ করেন, বুধবার গভীর রাতে বিষ্ণু বর্মন নামে বিজেপির এক পঞ্চায়েত সদস্যের খোঁজে তাঁর বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। বিষ্ণুকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা ও জামাইবাবুকে মারতে মারতে ভ্যানে তুলছিল। দেবশ্রীদেবী বলেন, “তখনই বিষ্ণুর ভাইপো পুলিশকে বাধা দেয়। কেন একজন বৃদ্ধকে মারধর করা হচ্ছে সেই প্রশ্ন তোলেন। তখনই পুলিশ গুলি ছোড়ে। মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের।” মৃত্যুঞ্জয়ও বিজেপির সক্রিয় সদস্য বলে তিনি দাবি করেন।

এই ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জে। বিশাল পুলিশবাহিনীর টহল চলছে গোটা এলাকায়। আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গত কয়েকদিন ধরেই তেতে রয়েছে কালিয়াগঞ্জ। শুক্রবারের ওই ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকেই বিজেপি, কামতাপুরী ও আদিবাসীদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ।

গত মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ থানার সামনে আদিবাসীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠি হাতে ধেয়ে যায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। তখনকার মতো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও অচিরেই আবার উত্তেজনা ছড়ায় এলাকায়। দুপুরের পর কালিয়াগঞ্জ থানায় আগুন লাগানো হয়। প্রাণের ভয়ে একটি বাড়িতে ঢুকে খাটের নীচে লুকিয়ে থাকা পুলিশ কর্মীদের টেনে বার করে চলে বেধড়ক মার।

ভয়ঙ্কর এই ঘটনায় জড়িতদের ধরতে বুধবার গভীর রাতে থেকেই ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। বিজেপির অভিযোগ পুলিশের উপর হামলার ঘটনার সঙ্গে কোনওভাবেই বিজেপির কোনও যোগ নেই। বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী অভিযোগ বলেন, “নাবালিকা খুনের ঘটনায় বিজেপি পথে নামলেও তা আগাগোড়াই ছিল শান্তিপূর্ণ। তবুও বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ঢুকে সন্ত্রাস চালাচ্ছে পুলিশ। বাইরে থেকে কারা এসে অশান্তি করছে সেই ফুটেজ আমরাও জোগাড় করছি।”

কালিয়াগঞ্জ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে নাবালিকার পরিবার


```