Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বর্ধমান পুরসভায় বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলনে অস্থায়ী কর্মীরা, ভোগান্তি বাসিন্দাদের

দ্য ওয়াল ব্যুরো: বেতন বাড়েনি। তাই আন্দোলনে নেমেছেন পুরসভার অস্থায়ী কর্মীরা। আর তাদের এই কর্মবিরতির জেরে ভোগান্তির শিকার হলেন আমজনতা। এমনই দৃশ্য ধরা পড়ল বর্ধমান পুরসভায়। বেতন বৃদ্ধি সহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার কর্মবিরতিতে বসেছেন বর্ধ

বর্ধমান পুরসভায় বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলনে অস্থায়ী কর্মীরা, ভোগান্তি বাসিন্দাদের

শেষ আপডেট: 4 February 2021 15:45

দ্য ওয়াল ব্যুরো: বেতন বাড়েনি। তাই আন্দোলনে নেমেছেন পুরসভার অস্থায়ী কর্মীরা। আর তাদের এই কর্মবিরতির জেরে ভোগান্তির শিকার হলেন আমজনতা। এমনই দৃশ্য ধরা পড়ল বর্ধমান পুরসভায়। বেতন বৃদ্ধি সহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার কর্মবিরতিতে বসেছেন বর্ধমান পুরসভার অস্থায়ী কর্মীরা। আন্দোলনকারী কর্মী সাগরিকা ভট্টাচার্য বলেন, ''এর আগেও বহুবার পুরপ্রশাসকসহ জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে দাবি জানিয়ে ছিলাম। কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই অবিলম্বে বেতন বৃদ্ধি দাবি জানাচ্ছি।'' আন্দোলনকারীদের দাবি, সমস্ত অস্থায়ী ও চুক্তিভিক্তিক কর্মীদের রাজ্য সরকারের ঘোষিত পে-স্কেল অনুযায়ী বেতনবৃদ্ধি করতে হবে পুরসভাকে। একই সঙ্গে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, চুক্তিভিত্তিক ট্যাক্স আদায়কারীদের স্থায়ীকরণসহ মোট সাত দফা দাবি রয়েছে তাঁদের। বিষয়টি নিয়ে একটি ডেপুটেশন পুরপ্রশাসক সহ জেলাশাসক, জেলা পুলিশ সুপারকেও  পাঠানো হয়েছে। কর্মীরা আন্দোলনে সামিল হওয়ায় পুরপরিষদের সমস্ত কাজ থমকে যায়।  তাতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। পুরসভার বিভিন্ন বিভাগ কার্যত এদিন কর্মীশূন্য হয়ে পড়েছিল। কর্মীদের বেশিরভাগ চেয়ার ছিল ফাঁকা। বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সহ একাধিক প্রয়োজনীয় কাজে হয়নি। মানুষকে সেখানে এসে ফিরে যেতে হয়েছে। গুসকরার বাসিন্দা স্বপন মণ্ডল বলেন, '' ছেলের জন্ম সাটিফিকেট নিতে পুরসভায় এসছিলাম। কিন্তু কাউন্টার বন্ধ। কোন কর্মী কাজ করছেন না।'' যদিও এই কর্মসূচি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বর্ধমান পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার গুহ। কবে মিটবে সমস্যা, কবে স্বাভাবিক হবে পুর পরিষেবা? সেসব প্রশ্নে মুখে কুলুপ এঁটেছে পুরসভার আধিকারিকরা। ফলে বর্ধমান শহরের বাসিন্দারা তো বটেই অনেক দূরদূরান্তের মানুষজন সমস্যায় পড়ছেন।

```