Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু’দিনে পারদ নামল চার ডিগ্রি, জাঁকিয়ে শীত পড়ল রাজ্যে

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝা সরতেই সোমবার সকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়ল রাজ্যে। কলকাতায় আজ তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। কাল রাতে আকাশ পরিষ্কার থাকলেও আজ সকাল থেকেই ঘন কুয়াশা ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্

দু’দিনে পারদ নামল চার ডিগ্রি, জাঁকিয়ে শীত পড়ল রাজ্যে

শেষ আপডেট: 6 January 2020 03:18

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝা সরতেই সোমবার সকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়ল রাজ্যে। কলকাতায় আজ তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। কাল রাতে আকাশ পরিষ্কার থাকলেও আজ সকাল থেকেই ঘন কুয়াশা ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য কুয়াশা কমতে থাকে, সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা। কাল প্রায় সারাদিনই মেঘ ও কুয়াশার দাপটে সূর্যের মুখ দেখা যায়নি। তবে ঝঞ্ঝা কাটতেই নিজের মেজাজে ফিরেছে শীত। আবহাওয়াবিদদের মতে, যেহেতু উত্তর-পূর্ব ভারত থেকে শীতল হওয়া প্রবেশের পথে বাধা ছিল এবং সেভাবে তুষারপাত হচ্ছিল না তাই দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার দাপট সেভাবে দেখা যাচ্ছিল না। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলায় সেখানে আগেই শীত পড়ে গিয়েছিল। তুষারপাতও শুরু হয়ে গিয়েছিল। তাই উত্তরবঙ্গে আগেই জাঁকিয়ে ঠান্ডা পড়ে গিয়েছিল। দার্জিলিং এবং সিকিমের উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতও হয়েছিল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জবুথবু ভাব থাকলেও সেভাবে শীত পড়ছিল না। আজ শীত পড়ে গেল। অন্তত দু’দিন পারদ নামার সম্ভাবনা রয়েছে। ভোররাতের দিকে কুয়াশা থাকায় জাতীয় সড়কগুলিতে গাড়ির গতি কম ছিল। অনেক জায়গাতেই ভোররাতে আগুন পোহাতে দেখা গেছে ট্রাক চালকদের। এদিন বেলা বাড়ার সঙ্গে তামমাত্রাও বাড়বে, দুপুর দুটোয় তাপমাত্রা বেড়ে ২২ ডিগ্রি সেলসিয়াস হবে বলে মনে করা হচ্ছে।

```