
শেষ আপডেট: 4 April 2019 18:30
প্রযুক্তিগত শিক্ষা শুধু সেমিস্টারের নম্বর বাড়ানোর জন্য নয়, ভবিষ্যতে ছাত্রছাত্রীদের সফল কেরিয়ার গড়ে তুলতে এর প্রয়োগভিত্তিক ধারণাও থাকা দরকার। ডঃ বিসি রায় পলিটেকনিক কলেজে আয়োজিত টেক-ফেস্টে সেই শিক্ষাই দেওয়ার চেষ্টা হয়েছে পড়ুয়াদের। ‘তন্ত্র যা-২কে১৯’ নামে দু’দিনের এই টেক ফেস্টের মূল আকর্ষণ ছিলেন রাজ্য জয়েন্ট-এন্ট্রাস বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং যাদবপুর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক ডঃ ভাস্কর গুপ্ত। পড়ুয়াদের বানিয়ে আনা মডেল দেখে তার খুঁটিনাটি বিষয়ে বিশ্লেষণ করেন তিনি। প্রশ্ন-উত্তর পর্বে ছাত্রছাত্রীদের প্রজেক্ট সংক্রান্ত নানা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। ডঃ বিসি রায় পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল ডঃ প্রবীর নন্দী জানিয়েছেন, শুধু ছাত্রছাত্রীরাই নয়, শিক্ষক-শিক্ষাকারাও যথেষ্ট উপকৃত এই টেক-ফেস্ট থেকে।
আরও পড়ুন: পত্রিকার নাম ‘পেপার ক্যাসল’, মনের ইচ্ছে কে ডানা মেলতেও শেখায় বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ

গত মাসেই কলেজ ক্যাম্পাসে ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে এক দিনের ওয়ার্কশপ বা ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’ আয়োজিত হয়েছিল। তবে সেটি ছিল মূল শিক্ষক-শিক্ষিকাদের জন্যেই। এ বার পড়ুয়াদের জন্য নয়া ওয়ার্কশপের আয়োজন করলো ডঃ বিসি রায় গ্রুপ। বিষয় গুগল ক্লাউড টেকনোলজি। কলকাতার গুগল ক্লাউড ডেভেলপার কমিউনিটির (GCDC)কো-অর্গানাইজার সুমিত্রা বাগচি, রাজীব বিশ্বাস (ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড ইন্টেল সফটওয়্যার ইনোভেটর), অভিষেক নন্দী (এআই আর্কিটেক্ট অ্যান্ডইন্টেল সফটওয়্যার ইনোভেটর), দেবশ্রী চন্দ (মার্কেটিং অ্যাসোসিয়েট)এই ওয়ার্কশপে উপস্থিত থেকে তাঁদের মতামত ব্যাখ্যা করেন।
আরও পড়ুন: শিক্ষার সঙ্গে মিলে যাক সুস্বাস্থ্যও, ডঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে মউ দুর্গাপুর মিশন হাসপাতালের
‘প্রযুক্তি’ এবং তার সঙ্গে ‘উদ্ভাবন’— এই দুইই ইঞ্জিনিয়ারিংয়ের মূল মন্ত্র। সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যানালিটিক্স এবং ক্লাউড কম্পিউটিং এই চার প্রযুক্তির বিপ্লব আমাদের জীবন যাপন পুরো পালটে দিয়েছে। ভার্চুয়াল স্টোরেজ মানেই এখন ক্লাউড স্টোরেজ। ডেটা স্টোর করার এক আদর্শ জায়গা। ব্যক্তিগত হোক বা পেশাগত, এখনকার যুগে তথ্য জমা করে রাখা মানেই এক কথায় ক্লাউড স্টোরেজ। আর গুগল ক্লাউড স্টোরেজ সেখানে অনেকটাই এগিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ, পূর্ব এশিয়ার নানা জায়গায় ছড়িয়ে রয়েছে গুগল ডেটা সেন্টার। এলাকা ভেদে পার্থ্যও রয়েছে ক্লাউড রিজিয়নের। এই ক্লাউড স্টোরেজ নিয়েই বিস্তারিত তথ্য পড়ুয়াদের জানাতে এক দিনের ওয়ার্কশপ করে ডঃ বিসি রায় গ্রুপ।

বর্তমান সময় পুরোপুরি ডিজিটাল তথ্যপ্রযুক্তি নির্ভর। পড়াশোনা, চাকরি থেকে ব্যবসা-বাণিজ্য সবই ডিজিটাল প্রযুক্তির হাত ধরেই তরতরিয়ে এগিয়ে চলেছে। পড়ুয়াদেরও তাই প্রযুক্তি নির্ভর শিক্ষা দিতে কখনও ডিজিটাল মার্কেটিং, কখনও ক্লাউড টেকনোলজি নিয়ে ওয়ার্কশপ করেছে ডঃ বিসি রায় গ্রুপ। সিলেবাসের বাইরে ছাত্রছাত্রীদের গবেষণামূলক শিক্ষা দিতে ডঃ বিসি রায় গ্রুপের এই প্রচেষ্টা প্রশংসনীয়। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই উদ্যোগে এগিয়ে এসেছেন শিক্ষক-শিক্ষিকারাও। আগামী দিনে আরও একগুচ্ছ নতুন পরিকল্পনা রয়েছে তাদের।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-west-bengal-dr-b-c-roy-group-of-institutions-organise-a-certification-programme-on-digital-marketing/