Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেঁড়া ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের,ক্ষোভে ফেটে পড়েছে তুফানগঞ্জ

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা হয়ে রয়েছে মরণ ফাঁদ। চলাচলের রাস্তাতেই পড়ে রয়েছে বিদ্যুৎবাহী ছেঁড়া তার (teared electric wire)। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট (electric shock) হয়ে মৃত্যু হল তুফানগঞ্জের (tufanganj) এক ব্যক্তির। ঘটনায় তীব্র উত্তেজনা

ছেঁড়া ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের,ক্ষোভে ফেটে পড়েছে তুফানগঞ্জ

শেষ আপডেট: 14 July 2022 11:11

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা হয়ে রয়েছে মরণ ফাঁদ। চলাচলের রাস্তাতেই পড়ে রয়েছে বিদ্যুৎবাহী ছেঁড়া তার (teared electric wire)। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট (electric shock) হয়ে মৃত্যু হল তুফানগঞ্জের (tufanganj) এক ব্যক্তির। ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়।

তুফানগঞ্জ ২নং  ব্লকের অন্তর্গত মহিষকুচি ২নং গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা নাড্ডা সরকার। বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ জমিতে ঘাস কাটতে গিয়ে ঝুলে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকোয়ামারি এলাকায় চাষের জমির মাত্র থেকে ৩-৪ ফুট উপরে বিপদজনকভাবে ঝুলে ছিল ১১ হাজার ভোল্টের ছেঁড়া বৈদ্যুতিক তার। কয়েকমাস আগেও, একইভাবে এই জায়গাতেই মৃত্যু হয় একটি গরুর। তারপর বিদ্যুৎ দফতরকে বিষয়টি জানানো হলেও তাদের তরফ থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন বিদ্যুৎ দফতরের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন।

কিছুদিন আগেও আসানসোলের বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। বর্ষাকালে রাস্তায় জমে থাকা জলের সংস্পর্শে বিদ্যুৎবাহী তার এসে পড়লে তার ফল যে কী মারাত্মক হতে পারে সেই নিয়ে চিন্তায় ঘুম উড়ছে এলাকার লোকজনের।   

বাঁকুড়ায় দোকানের বেঞ্চে বসে ঝিমোচ্ছে অসুস্থ বাঁদর! ওআরএস খাইয়ে দিলেন স্থানীয়রা


```