Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রতিটি পড়ুয়ার জন্মদিনে বেলুন, চকলেট, হ্যাপি-বার্থডে গানে উৎসবের মেজাজ এই স্কুলে

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করার শখ থাকে সমস্ত খুদেদের। তবে, বাড়ির আর্থিক স্বাচ্ছল্যের অভাবে অনেক পরিবারেই পূরণ করা সম্ভব হয় না সেই স্বপ্ন। কিন্তু স্কুলেই যদি পালন করা হয় জন্মদিন (celebrate each students birthday in Durgap

প্রতিটি পড়ুয়ার জন্মদিনে বেলুন, চকলেট, হ্যাপি-বার্থডে গানে উৎসবের মেজাজ এই স্কুলে

শেষ আপডেট: 16 May 2023 15:10

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করার শখ থাকে সমস্ত খুদেদের। তবে, বাড়ির আর্থিক স্বাচ্ছল্যের অভাবে অনেক পরিবারেই পূরণ করা সম্ভব হয় না সেই স্বপ্ন। কিন্তু স্কুলেই যদি পালন করা হয় জন্মদিন (celebrate each students birthday in Durgapur school) তবে তো সোনায় সোহাগা। জন্মদিন পালনও হল, আবার বন্ধুরাও সবাই উপস্থিত থাকতে পারল।

ছোটদের মনের এই ইচ্ছার কথা মাথায় রেখেই দুর্গাপুরের পানাগড় বারুইপাড়া মেটেপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকারাই (teachers take initiative to celebrate each students birthday) প্রতিটি ছাত্রছাত্রীর জন্মদিন পালন করতে উদ্যোগ নেন। তাঁদের নিজেদের খরচে প্রত্যেকের জন্মদিনে ক্লাসঘর সাজানো হয় বেলুন দিয়ে। ব্ল্যাকবোর্ডে যার জন্মদিন তার নাম লেখা হয়।

এখানেই শেষ নয়, গান গেয়ে, ছড়া বলে সারাদিন আনন্দে রাখা হয় ওই পড়ুয়াকে। কিন্তু এমন উদ্যোগের কারণ কী? শিক্ষিকাদের কথায় বিদ্যালয়ের প্রতিটি পড়ুয়া তাঁদের সন্তানের মতোই। ফলে, বাড়িতে তাঁরা যেমন সন্তানের জন্মদিন পালন করেন তেমন ভাবেই পালন করা হয় স্কুলের পড়ুয়াদের জন্মদিনও।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুক্লা মণ্ডল মাজির কথায়, এই স্কুলে প্রতিটি ছাত্রছাত্রীর ছবি এবং জন্ম তারিখ দিয়ে ফটো কর্নার করা হয়েছে। মোট ৪৪ জন পড়ুয়া রয়েছে এই স্কুলে। শিক্ষিকার সংখ্যা ৩ জন। তবে আরও কয়েকজন শিক্ষক শিক্ষিকার সংখ্যা বাড়ানোর দাবি পেশ করা হবে বলে জানা গেছে। স্কুলের কাজ সামলে পড়ুয়াদের সামলানোর কাজ ৩ জনে মিলে সম্ভব হচ্ছে না বলেই জানাচ্ছেন শিক্ষিকারা।

মিড ডে মিলের ক্ষেত্রেও যথেষ্ট পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করা হয় এই বিদ্যালয়ে। সব মিলিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলে আসার আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় সব উদ্যোগই নিচ্ছেন এই বিদ্যালয়ের শিক্ষিকারা। ফলে, অভিভাবকরাও খুশি। স্কুলছুটের নজিরও এই বিদ্যালয়ে নেই বললেই চলে।

ফুটবল খেলতে স্পেনে চলল তেহট্টর তরুণ! রাত জেগে বিড়ি বেঁধে খেলা-পাগল ছেলেকে বড় করেছেন একলা মা


```