অনলাইন ক্লাসের জন্য পড়ুয়াদের স্মার্টফোন কিনে দিলেন শিক্ষকরাই
দ্য ওয়াল ব্যুরো: স্কুল কবে খুলবে এখনও ঠিক নেই। সেই মার্চ থেকে করোনা পরিস্থিতি বন্ধ করে দিয়েছে স্কুলের লেখাপড়া। চলছে অনলাইন ক্লাস। কিন্তু সব পড়ুয়ার তো আর স্মার্টফোন কেনার সামর্থ্য নেই। অনেকেই বাবা-মায়ের ফোন দিয়ে ক্লাস করছে। কিন্তু তাতেও আছ
শেষ আপডেট: 28 August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: স্কুল কবে খুলবে এখনও ঠিক নেই। সেই মার্চ থেকে করোনা পরিস্থিতি বন্ধ করে দিয়েছে স্কুলের লেখাপড়া। চলছে অনলাইন ক্লাস। কিন্তু সব পড়ুয়ার তো আর স্মার্টফোন কেনার সামর্থ্য নেই। অনেকেই বাবা-মায়ের ফোন দিয়ে ক্লাস করছে। কিন্তু তাতেও আছে সমস্যা। সব সময়ে সেই ফোন পাওয়াও মুশকিলের। কিন্তু যাদের বাবা-মায়ের কাছেও স্মার্টফোন নেই তাদের আরও সমস্যা। সেই মুশকিল আসান করতে পড়ুয়াদের স্মার্টফোন কিনে দিলেন শিক্ষক-শিক্ষিকারা। শুধু মোবাইল ফোনই নয়, কিছু কিছু বইও কিনে দেওয়া হয়েছে পড়ুয়াদের। তামিলনাড়ুর এক স্কুল এমনই নজির তৈরি করেছে।
আরও পড়ুন
তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে সরকারি অনুদানে চলা থিয়াগরজা গভর্নমেন্ট স্কুল। এই স্কুলের পড়ুয়াদের মধ্যে অনেকেই গরিব ঘর থেকে আসা। প্রায় ছ'মাস ধরে অনলাইন ক্লাস হলেও সেই সব বাড়ির ছেলেমেয়েরা ক্লাসে যোগ দিতে পারছে না। কারণ, তাদের স্মার্টফোন কেনার সামর্থ্য নেই। এটা দেখেই সিদ্ধান্ত নেন শিক্ষক-শিক্ষিকারা। সকলে চাঁদা তোলেন। বেতনের টাকা থেকেই স্মার্টফোন কেনার জন্য ফান্ড তৈরি হয়। আর সেই টাকা যে সব পড়ুয়ার স্মার্টফোন বা অন্য কোনও ডিভাইস কেনার মতো আর্থিক সঙ্গতি নেই তাদের জন্য মোবাইল ফোন কেনা হয়।

শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, এখন স্কুল বন্ধ। কবে করোনা সংক্রমণ কমবে এবং স্কুলে আবার নিয়মিত পঠনপাঠন শুরু হবে তার কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে গরিব পড়ুয়াদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, অনলাইনে ক্লাস চললেও ওই সব গরিব ঘরের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে। শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগে বেজায় খুশি পড়ুয়ারা।