Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্ম থেকে দৃষ্টিহীন, কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে মানুষ গড়ছেন সঞ্জয় স্যার

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জীবনে বড় হওয়ার পথে কোনওদিনই বাধা হয়ে দাঁড়ায়নি শারীরিক প্রতিবন্ধকতা। জন্মান্ধ হয়েও অদম্য ইচ্ছা শক্তি ও সাহসিকতাকে ভর করে 'আদর্শ শিক্ষক' (Teacher Day 2023) হয়ে উঠেছেন বর্ধমানের (Bardhaman) সঞ্জয় কুমার গো

জন্ম থেকে দৃষ্টিহীন, কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে মানুষ গড়ছেন সঞ্জয় স্যার

শেষ আপডেট: 5 September 2023 09:44

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জীবনে বড় হওয়ার পথে কোনওদিনই বাধা হয়ে দাঁড়ায়নি শারীরিক প্রতিবন্ধকতা। জন্মান্ধ হয়েও অদম্য ইচ্ছা শক্তি ও সাহসিকতাকে ভর করে 'আদর্শ শিক্ষক' (Teacher Day 2023) হয়ে উঠেছেন বর্ধমানের (Bardhaman) সঞ্জয় কুমার গোস্বামী।

তিনি পানাগড়ের রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয়ের ইংরেজির শিক্ষক (Teacher Day 2023)। সহকর্মী থেকে ছাত্রছাত্রী প্রত্যেকের অনুপ্রেরণা হয়ে উঠেছেন সঞ্জয়বাবু।

জন্ম থেকে দৃষ্টিহীন হওয়ায় ছেলের জন্য প্রতিবেশী আত্মীয় স্বজনদের অবহেলার শিকার হতে হয়েছে সঞ্জয়বাবুর বাবা-মাকে। বাবা-মায়ের এই অপমান সহ্য করতে না পেরে এক সময় মানসিক অবসাদেও ভুগেছেন সঞ্জয়। সে সময় ছেলেকে ভরসা জুগিয়ে গেছেন সঞ্জয়বাবুর বাবা-মা। সামাজিক অবজ্ঞা সহ্য করে ছেলেকে জীবনে স্বনির্ভর করার জন্য কলকাতার ব্লাইন্ড স্কুলে ভর্তি করেছিলেন সঞ্জয়বাবুর বাবা। সেখানে থেকেই শুরু হয় তাঁর আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই।

কলকাতার ব্লাইন্ড স্কুলেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন সঞ্জয়। কর্মসূত্রে বাবা বিবেকানন্দ গোস্বামী আসানসোলের কুলটিতে থাকতেন। তাই মাধ্যমিক পাশ করার পর কুলটি স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরে আসানসোলের বিবি কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে স্নাতক হন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করার পর পুরুলিয়া থেকে বিএড করেন তিনি। ২০০৫ সালে স্কুল সার্ভিসের পরীক্ষায় পাশ করে পানাগড় রেলওয়ে কলোনি হাইস্কুলে ইংরেজি শিক্ষক হিসাবে যোগ দেন। আরও এক নতুন লড়াই শুরু হয় তাঁর।

সঞ্জয়বাবু জানান, 'আর পাঁচজন সহকর্মীর মতো তিনি স্বাভাবিক নন। দৃষ্টিহীন হওয়ায় অনেক সংশয় নিয়ে কাজে যোগ দিয়েছিলাম। প্রথম দিকে কিছুটা মানিয়ে নিতে অসুবিধা হয়েছিল। কিন্তু আস্তে আস্তে সব বাধা কাটিয়ে উঠি।'

এখন তিনি ছাত্রছাত্রীদের কাছে একজন আদর্শ শিক্ষক। পড়ানোর পাশাপাশি গান, আবৃত্তি ও কম্পিউটার চালানোয় দক্ষতা রয়েছে তাঁর। ক্লাস চলার সময় বোর্ডে কোনও কিছু লেখার জন্য নিজের রাস্তা বের করে ফেলেছেন সঞ্জয়। ক্লাসের পড়ুয়াদের বোর্ডে লেখার দায়িত্ব দিয়েছেন তিনি। মুখে বলেই ইংরাজি গদ্য বা পদ্যের অন্তর্নিহিত অর্থ ছাত্র ছাত্রীদের সুন্দর করে বুঝিয়ে দেন।

শুধু তাই নয়, ক্লাসের প্রত্যেক পড়ুয়ার নাম, বাড়ির ঠিকানা সবই মুখস্থ রয়েছে তাঁর। স্কুলের কোনও পড়ুয়ার পড়াশোনায় সমস্যা হলে ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারে টাইপ করে ইংরেজিতে নোট তৈরি করে একেবারে বাড়িতে দিয়ে আসেন।

এক ছাত্র জানায়, 'সঞ্জয় স্যার দৃষ্টিহীন হলেও পড়াশোনা বুঝতে আমাদের কোনও অসুবিধা হয় না। তাঁর কাছে পড়া বুঝতে অসুবিধা হলে বারে বারে তা বুঝিয়ে দেন।'

এরই সঙ্গে গান বাজনাও শিখেছেন তিনি। দুরদর্শনে প্রতিবন্ধী শিল্পী হিসেবে গানের অনুষ্ঠানও হয়েছে তাঁর। বিদ্যালয়ে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হলেই পরিচালনার দায়িত্ব পড়ে সঞ্জয়বাবুর কাঁধে।

তাঁর পান্ডিত্যে মুগ্ধ স্কুলের প্রধান শিক্ষকও। তিনি জানিয়েছেন, 'এমন এক সহকর্মীকে পেয়ে আমি গর্বিত। স্কুলের সকলের কাছে সঞ্জয়বাবু এক অনুপ্রেরণা। তাঁর শান্তশিষ্ট, সহানুভূতিশীল স্বভাবে সকলেই মুগ্ধ। শিক্ষাঙ্গনে তাঁর মতো শিক্ষকদের খুঁজে পাওয়া খুবই দুষ্কর।'

আরও পড়ুন: দুটি হাত নেই, পায়ে লিখেই ভবিষ্যৎ গড়েন বর্ধমানের শিক্ষক জগন্নাথ


```