Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নৌকার বৈঠা নিয়ে লড়াই করে বাঘ তাড়ালেন সঙ্গীরা, প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কাঁকড়া ধরার সময় আচমকাই ঝাঁপিয়ে পড়ল বাঘ (Tiger Attack)। টেনে জঙ্গলে নিয়ে যাওয়ারও চেষ্টা করে। সঙ্গীদের তৎপরতায় কোনওমতে প্রাণে বাঁচলেন এক মৎস্যজীবী (Fisherman)। কুলতলির জামতলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

নৌকার বৈঠা নিয়ে লড়াই করে বাঘ তাড়ালেন সঙ্গীরা, প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

শেষ আপডেট: 18 May 2023 12:58

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কাঁকড়া ধরার সময় আচমকাই ঝাঁপিয়ে পড়ল বাঘ (Tiger Attack)। টেনে জঙ্গলে নিয়ে যাওয়ারও চেষ্টা করে। সঙ্গীদের তৎপরতায় কোনওমতে প্রাণে বাঁচলেন এক মৎস্যজীবী (Fisherman)। কুলতলির জামতলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Health Center) তাঁর চিকিৎসা চলছে।

সুন্দরবনের কুলতলির কুমিরমারি ফরেস্ট এলাকায় সঙ্গীদের নিয়ে মাছ-কাঁকড়া ধরতে গিয়েছিলেন পূর্ব গুড়গুড়িয়া গ্রামের বাসিন্দা মৎস্যজীবী গণেশ দাস। বৃহস্পতিবার সকালে নদীখাঁড়িতে তাঁরা যখন আপনমনে কাঁকড়া ধরছিলেন, সেই সময় আচমকা একটি বাঘ গণেশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর ঘাড়ে ও মুখে আঘাত করে। এরপর টেনে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি দেখে আক্রান্ত মৎস্যজীবীর সঙ্গীসাথীরা নৌকার বৈঠা নিয়ে রুখে দাঁড়ান। বেশ কিছুক্ষণ ধরে চলে বাঘে-মানুষে লড়াই। একসময় রণেভঙ্গ দেয় বাঘটি। শিকার ছেড়ে গভীর জঙ্গলে ঢুকে যায়।

বাঘের আক্রমণে ততক্ষণে রক্তাক্ত গণেশ দাস। তাঁর সঙ্গীরা সঙ্গে সঙ্গে আক্রান্ত মৎস্যজীবীকে উদ্ধার করে নৌকায় তুলে গ্রামের দিকে রওনা হন। স্থানীয় শনিবারের বাজার এলাকায় পৌঁছে এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসার পর কুলতলির জামতলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় তাঁকে। তাঁর আঘাত যথেষ্ট গুরুতর বলে জানিয়েছেন ডাক্তাররা। তবে সঙ্গীসাথীরা ঠিক সময়ে তৎপর হওয়ায় এ যাত্রা প্রাণে বেঁচে গেলেন ওই মৎস্যজীবী।

৪ শিশুর খোঁজ মিলল অ্যামাজনের গভীর জঙ্গলে, বিমান দুর্ঘটনার পর স্বস্তি কলম্বিয়া সরকারের


```