Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অফিস বাজার খোলা, অথচ গাড়ি চলবে না, মুখ্যমন্ত্রীকে 'তুঘলক' বলে কটাক্ষ তথাগতর

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩০ জুন পর্যন্ত নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও। এবার এই নির্দেশিকাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা তথাগত রায়।

অফিস বাজার খোলা, অথচ গাড়ি চলবে না, মুখ্যমন্ত্রীকে 'তুঘলক' বলে কটাক্ষ তথাগতর

শেষ আপডেট: 15 June 2021 09:19

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩০ জুন পর্যন্ত নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও। এবার এই নির্দেশিকাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা তথাগত রায়। নাম না করে ইতিহাসের 'পাগল রাজা' মহম্মদ বিন তুঘলকের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তুলনা করলেন তিনি। আজ সকালে টুইটারে নিজের ক্ষোভ উগরে দেন তথাগত। ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল লেখেন, 'মুখ্যমন্ত্রী লকডাউনে 'ছাড়' দেওয়ার ঘোষণা করেছেন। বাজার-হাট খোলা থাকবে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত। বাকি দোকান আর শপিং মল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিসকাছারিও সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা। কিন্তু গণপরিবহণ বন্ধ। রোগী নিয়ে যাওয়া-আসা ছাড়া কোনও বাস, ট্রাম, মেট্রো, লোকাল ট্রেন, ট্যাক্সি, অটো কিছু চলবে না।' এরপরই মমতার নাম না করেই তিনি পোস্টের তলায় হ্যাশট্যাগ দিয়ে লেখেন 'মহম্মদ বিন তুঘলক'। ইতিহাসে দেশ চালানোর সময় একাধিক হঠকারী যুক্তিহীন সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত মহম্মদ বিন তুঘলক। নিজের জীবদ্দশাতেই এর জন্য বহু সমালোচিত হয়েছিলেন তিনি। তারপর তাঁর উদাহরণ মিথে পরিণত হয়েছে। প্রশাসকের অযৌক্তিক সিদ্ধান্তের নজির সামনে এলেই 'পাগল রাজা'র দৃষ্টান্ত উঠে আসে। এদিনও সেই পথেই হেঁটেছেন তথাগত রায়। https://twitter.com/tathagata2/status/1404634322422751239?s=19 সরকারের সমালোচনা হোক বা দলের নিয়মনীতির বিরোধিতা, সব মিলিয়েই টুইটারে সক্রিয় থাকেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের সিদ্ধান্ত শুনে এভাবেই তাই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বস্তুত, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে ঘোষণা করেছেন, তারপর থেকে নানা মহলেই সমালোচনা শুরু হয়েছে। সকলেরই বক্তব্য, অফিসকাছাড়ি শপিং মল রেস্টুরেন্ট সব খোলা অথচ সেখানে পৌঁছনোর উপায় নেই। পরিবহণ বন্ধ। এটা কীভাবে সম্ভব? নেট মাধ্যমেও সমালোচনা খোরাকের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গতকাল তিনি বলেছিলেন, অফিস খোলা থাকলে সেখানে কর্মীদের পৌঁছনোর ব্যবস্থা কর্তৃপক্ষকেই করতে হবে।

```