Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কৃষ্ণ-কালী রূপে পুজোর পর তারাপীঠে রথে সওয়ার তারা মা

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম : এ এক অন্য রকম রথ। এখানে রথে সওয়ার হন না জগন্নাথ- বলরাম- সুভদ্রা। এমনকি শ্রীকৃষ্ণও নয়। রথে চড়ে তারাপীঠ প্রদক্ষিণ করেন দেবী তারা। আর এই দৃশ্য দেখতে তারাপীঠে প্রতিবছর ভিড় জমান হাজার হাজার ভক্ত। তারাপীঠে মা তারা ছা

কৃষ্ণ-কালী রূপে পুজোর পর তারাপীঠে রথে সওয়ার তারা মা

শেষ আপডেট: 14 July 2018 10:18

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম : এ এক অন্য রকম রথ। এখানে রথে সওয়ার হন না জগন্নাথ- বলরাম- সুভদ্রা। এমনকি শ্রীকৃষ্ণও নয়। রথে চড়ে তারাপীঠ প্রদক্ষিণ করেন দেবী তারা। আর এই দৃশ্য দেখতে তারাপীঠে প্রতিবছর ভিড় জমান হাজার হাজার ভক্ত। তারাপীঠে মা তারা ছাড়া অন্য কোনও দেবদেবী পুজোর চল নেই। সে দিক থেকে ব্যতিক্রম নয় রথযাত্রাও।পৌরাণিক রীতি মেনেই শনিবার রথে সওয়ার হন তারা মা। তার আগে  প্রথা মেনেই রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে  কৃষ্ণ কালী রূপে পূজা করা হয় দেবীর। ১১ রকমের পায়েস এবং ১১ রকমের ফল নিবেদন করে দেবীর বিশেষ অভিষেকও করা হয়। পড়ন্ত বেলায় পিতলের রথে সওয়ার হন তিনি। মন্দির ছেড়ে মা তারা বের হয়েছেন এই দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে বহু পুণ্যার্থী ভিড় করেছেন তারাপীঠে।তারাপীঠের সেবায়েত সংঘের সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, "শতাব্দী প্রাচীন রীতি মেনে তারাপীঠে মায়ের রথযাত্রা উৎসব হয়ে আসছে। এ দিন মায়ের বিশেষ পুজো -অর্চনার পর  মাকে রথে তোলা হয়।  এই রথযাত্রা দেখতে প্রতি বছরই হাজার হাজার ভক্তের সমাগম হয় মন্দিরে। সমস্ত কিছু সুষ্ঠু ভাবে করতে সতর্ক থাকি আমরা।  "

```