Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

১ টাকায় তারকেশ্বর যাত্রা! পুণ্যার্থীদের স্বপ্নপূরণ করতে এগিয়ে এলেন দুর্গাপুরের পারিজাত

দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুর: চলছে শ্রাবণ মাস। এই মাসেই দূরদূরান্ত থেকে মানুষ শিবের মাথায় জল ঢালতে এসে জড়ো হন তারকেশ্বরে। কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল পাড়ি দেন ভক্তরা। এমন তীর্থযাত্রীদের জন্য এবার প্রায় নিখরচায় তারকেশ্বরে (Tarakeswar

১ টাকায় তারকেশ্বর যাত্রা! পুণ্যার্থীদের স্বপ্নপূরণ করতে এগিয়ে এলেন দুর্গাপুরের পারিজাত

শেষ আপডেট: 31 July 2022 15:08

দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুর: চলছে শ্রাবণ মাস। এই মাসেই দূরদূরান্ত থেকে মানুষ শিবের মাথায় জল ঢালতে এসে জড়ো হন তারকেশ্বরে। কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল পাড়ি দেন ভক্তরা। এমন তীর্থযাত্রীদের জন্য এবার প্রায় নিখরচায় তারকেশ্বরে (Tarakeswar Yatra) নিয়ে যাওয়ার ব্যবস্থা করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা! দুর্গাপুরে (Durgapur) শত শত তীর্থযাত্রীদের বাসে করে তারকেশ্বরে নিয়ে যাবে এই সংস্থা। তারজন্য গুনতে হবে মাত্র ১ টাকা!

রাজ্যের গণ্ডি পেরিয়ে বিভিন্ন জায়গা থেকেই এই সময়ে তীর্থযাত্রীদের ভিড় উপচে পড়ে তারকেশ্বরে। কিন্তু অনেকে এমন আছেন যাঁদের ইচ্ছে থাকলেও সামর্থ্য হয় না এই তীর্থযাত্রার। দুর্গাপুরেও সেই সংখ্যাটা কম নয়। তাই সেইসব মানুষদের জন্যই এগিয়ে এলেন পারিজাত গঙ্গোপাধ্যায়।

পারিজাতের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। রবিবার সেই সংস্থার পক্ষ থেকেই একটি বাস ছাড়ে তারকেশ্বরের উদ্দেশে। উদ্যোক্তাদের কথায়, অনেকেরই স্বপ্ন থাকলেও অর্থের অভাবে তা পূরণ হয় না। তাই তাঁদের স্বপ্ন পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারকেশ্বরে একটি লঙ্গরখানাও করা হয়েছে। যে পুণ্যার্থীরা তারকেশ্বর আসবেন তাঁদের খাওয়া দাওয়ার জন্য এই ব্যবস্থা। এই উদ্যোগে খুশি পুণ্যার্থীরাও।

পাকিস্তানে জলের দরে বিক্রি হচ্ছে সিংহ! মোষের চেয়েও সস্তা পশুরাজ, ব্যাপার কী


```