Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিবের মাথায় জল ঢালতে তারকেশ্বরে চললেন সারিফুলও, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: শ্রাবণ মাস মানেই শিবমন্দিরে ভক্তের ঢল। সেই ভিড়েই সামিল হলেন শেখ সারিফুল আলি (Tarakeshwar harmony story)। বন্ধুদের সঙ্গে পায়ে হেঁটে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে গেলেন সেখ সারফুল। মুসলিম ধর্মের মানুষ তিনি। হিন্দুর দ

শিবের মাথায় জল ঢালতে তারকেশ্বরে চললেন সারিফুলও, দেখুন ভিডিও

শেষ আপডেট: 10 August 2023 15:01

দ্য ওয়াল ব্যুরো: শ্রাবণ মাস মানেই শিবমন্দিরে ভক্তের ঢল। সেই ভিড়েই সামিল হলেন শেখ সারিফুল আলি (Tarakeshwar harmony story)। বন্ধুদের সঙ্গে পায়ে হেঁটে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে গেলেন সেখ সারফুল। মুসলিম ধর্মের মানুষ তিনি। হিন্দুর দেবতা কাছে পৌঁছতে এমন কৃচ্ছসাধন! সারফুল বলেন “ঈশ্বর আল্লা সবই এক। মানুষ তাতে বিভেদ দেখে।”

মঙ্গলবার রাতে চুঁচুড়া এম জি রোড জেলেপাড়া থেকে বন্ধুদের সঙ্গে তারকেশ্বরে জল ঢালতে রওনা হন সারিফুল (Tarakeshwar harmony story)।

চুঁচুড়া ষণ্ডেশ্বর তলা ঘাট থেকে জল নিলেন তাঁরা। এরপর তারকেশ্বরের দিকে রওনা হলেন রাজু ,অক্ষয় ,সুরাজ প্রসেনজিৎ, বাসুদেব, উদয়, শেখ সারফুল আলীরা। কেউ রাজমিস্ত্রির কাজ করেন, কেউ বিক্রি করেন মাছ, কেউ করেন সেলসম্যানের কাজ। তাঁরা জানান, সারাবছর মিলেমিশে থাকেন সবাই। তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়া, সেটাই বা একসঙ্গে হবে না কেন! সব ধর্মই তো শান্তির কথা বলে।

আরও পড়ুন: মরুদেশের খেজুর ফলছে কলকাতার কাছেই! দেখুন ভিডিও


```