Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

‘ছিঃ, ক্ষমতার লোভে বিশ্বাসঘাতকতা করলি!’ ঝালদায় মিঠুনের দলবদলে ক্ষুব্ধ নিহত তপন কান্দুর স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ১৩ মার্চ। পুরভোটের ফল প্রকাশের কয়েকদিন পরেই ঝালদায় আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছিল ঝালদা পুরসভার (Jhalda municipality)  কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর। পুরবোর্ডের দখল নিতে তৃণমূল তাঁর স্বামীকে খুন করেছিলেন

‘ছিঃ, ক্ষমতার লোভে বিশ্বাসঘাতকতা করলি!’ ঝালদায় মিঠুনের দলবদলে ক্ষুব্ধ নিহত তপন কান্দুর স্ত্রী

শেষ আপডেট: 7 September 2023 03:24

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ১৩ মার্চ। পুরভোটের ফল প্রকাশের কয়েকদিন পরেই ঝালদায় আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছিল ঝালদা পুরসভার (Jhalda municipality)  কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর। পুরবোর্ডের দখল নিতে তৃণমূল তাঁর স্বামীকে খুন করেছিলেন বলে সরব হয়েছিলেন তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু (Tapan Kandu's wife)।

সে সময় পূর্ণিমার পাশে দাঁড়িয়ে শাসকের বিরুদ্ধে গলার স্বর চওড়া করতে দেখা গিয়েছিল নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুকে। কাকার মৃত্যুতে উপ নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন মিঠুন।

বুধবার সেই মিঠুন এবং ঝালদা পুরসভার (Jhalda municipality)  পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় সহ আরও তিন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় ফের ঝালদা পুরসভা হাতছাড়া হল কংগ্রেসের। তপনের স্ত্রী পূর্ণিমাও ঝালদা পুরসভার কাউন্সিলর। বুধবার বিকেল পর্যন্ত তিনি ছিলেন ঝালদা পুরসভার উপ পুরপ্রধান। তপনের ভাইপোর এমন দলবদলের ঘটনায় ভেঙে পড়েছেন তিনি।

পূর্ণিমার (Tapan Kandu's wife) কথায়, “আমি লজ্জিত। কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। যে ভাইপো কাকার খুনীদের বিচার চাইতে তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়াল, জেতার পর ক্ষমতার লোভে সে যে ঘাতক দলের সঙ্গে নাম লেখাবে এটা কল্পনাও করতে পারছি না। আশারাখি, ঝালদার মানুষ একদিন এর বিচার করবেন।” একই সঙ্গে তিনি বলেন মিঠুনের সঙ্গে দেখা হলে জানতে চাইব, ‘ছিঃ, ক্ষমতার লোভে বিশ্বাসঘাতকতা করলি!’

যদিও তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর বক্তব্য, “কাকা কে তো আর ফিরে পাব না। কিন্তু ঝালদার উন্নয়ন তো দরকার। কাকার সেই স্বপ্ন পূরণের জন্যই তৃণমূলে যোগ দিয়েছি।”

গত পুরনির্বাচনে ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল পাঁচটি করে আসনে জয়ী হয়েছিল। দু’টি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থীরা। বোর্ড গঠনের আগেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়েছিলেন। পুরবোর্ড গঠনের দিন তৃণমূলের পাঁচ কাউন্সিলরের সঙ্গে ছিলেন নির্দল হিসাবে জেতা দুই কাউন্সিলর। তাঁরাও সেদিন তৃণমূলের প্রার্থী সুরেশ আগরওয়ালকে সমর্থন করেছিলেন। 

তপন কান্দুর শূন্য আসনে উপনির্বাচনে জয়ী হন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। এরপরই নির্দল দুই কাউন্সিলরকে সঙ্গী করে তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনেন কংগ্রেসের কাউন্সিলররা। হাইকোর্টের তত্ত্বাবধানে নভেম্বরে পুরসভার দখল নেয় কংগ্রেস। তারপর থেকেই উন্নয়নের অর্থ বন্ধ রাখার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। ওই বিষয়ে সম্প্রতি  রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা। এবার দলের কাউন্সিলররাই দল বদল করায় ঝালদা পুরসভা হাতছাড়া হল কংগ্রেসের। মিঠুনের এমন ভূমিকায় স্বভাবতই ক্ষুব্ধল নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা।

আরও পড়ুন: কংগ্রেসের হাতছাড়া ঝালদা পুরসভা, তৃণমূলে যোগ দিলেন নিহত তপনের ভাইপো-সহ ৫ কাউন্সিলর


```